আমার বাংলা ব্লগ || পরিশ্রমই সফলতার মূল অস্ত্র
"আমার বাংলা ব্লগের সকল বন্ধুরাএবং স্যার" আপনারা সবাই কেমন আছেন
• আমি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছি। বরাবরের মতোই আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠা @rme স্যারকে যার অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর কমিউনিটিতে আমি কল করতে পারছি এবং আরো ধন্যবাদ দিতে চাই তার উপদেশগুলো দিয়ে আমাকে সহায়তা করার জন্য।
আজকের নতুন পোস্টটি আপনাদের সবাইকে স্বাগতম
- পরিশ্রম
• "পরিশ্রম"কথাটি শুনতে সহজ মনে হলেও এর পরিসর কিন্তু অনেক ব্যাপক। পরিশ্রম সবাই করতে পারে কিন্তু পরিশ্রম করে সফল সবাই হতে পারে না।সফল হওয়ার জন্য প্রয়োজন প্রখর ইচ্ছাশক্তি এবং তার সাথে প্রয়োজন প্রখর ধৈর্য এই তিন মিলনের ফলেই আপনার হাতের মুঠোয় আসবে সফলতা। সফলতা বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ মধ্যবিত্ত হলেই সফল। কেউ আবার বড় বড় গাড়ি বড় বাড়ি ইত্যাদি পেলেই সফল। আবার কেউ আছে একটি ছোট কুড়ে ঘরে থেকেও সফল মনে করেন।
• সফলতা টা হচ্ছে একটি মানুষের ইচ্ছা শক্তির উপর অনেকটা নির্ভর করে। কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ আবার মানুষের সেবা করতে চাই অর্থাৎ কেউ যদি তার লক্ষ্যে প্রখর ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করে পৌঁছতে পারে এটি তার সফলতা হিসেবে ধরে নেয়। কিন্তু প্রথমেই বলা হয়েছে সফলতার নামটা ছোট হলেও এর পরিসর টা কিন্তু অনেক বড়।আপনি শারীরিক ব্যায়াম করে পরিশ্রম করতে পারেন আবার আপনার দৈনন্দিন কাজ করে পরিশ্রম করতে পারে এটি নির্ভর করবে আপনার নিয়ত এর উপরে। সুতরাং আমরা পরিশ্রম করব।
কেন আমাদের পরিশ্রমই হওয়া প্রয়োজন
• আমরা সবাই নিয়মিত পরিশ্রম করব। পরিশ্রমী মানুষ সৃষ্টি কর্তা অনেক পছন্দ করেন এবং পরিশ্রম করলে আমাদের বাস্তব জীবনে আমরা অনেক উন্নতি করতে পারব। আমরা যদি আমাদের উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করে তাহলে দেখব যে তারা সবাই অনেক পরিশ্রমী ছিল পরিশ্রমের ফলেই কিন্তু তারা এত এগিয়ে যেতে পেরেছেন। এই পরিশ্রমের পেছনের সবকিছু বড় অবদান রেখেছিল হলো ইলেকট্রনিক্স যার অবদানে আমরা নতুন নতুন ডিভাইস ব্যবহার করতে পারছে এবং তার সাথে দেশকে উন্নত করতে পারছে।
• আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল দারিদ্রতা। এবং দারিদ্রতা শুধু একা একা গড়ে ওঠেনি এর পেছনে রয়েছে অনেক কিছুর হাত।আমরা যদি একটু অর্থনীতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে দারিদ্রতার পিছনে একটা বড় অবদান রেখেছে হচ্ছে ব্ল্যাকমানি অথবা কাল টাকা। এই ব্ল্যাকমানি অসাধু কিছু ব্যবসায়িক এবং কিছু মানুষ রয়েছে তারা নিজের কাছে সংগ্রহ করে রাখেন এটি মূলত সরকারের ভ্যাট না দিয়ে টাকা লুকিয়ে রাখা এটা হচ্ছে ক্রাইম।
দরিদ্র মানুষের পরিশ্রম
• একজন দরিদ্র মানুষের পরিশ্রম কিন্তু একটু মজাদার।কেননা একজন দরিদ্র মানুষ দিন আনে দিন খায় তার যেটুকু পরিশ্রমের আয় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে। সে বেশী পরিশ্রম করতে চায়না।আমার ছোটবেলায় একটা বইয়ে গল্প পড়েছিলাম যেখানে বলা হয়েছিল যে সুখী মানুষ এর খোঁজ নিতে হবে একটি রাজার এমন একটি রোগ হয় যেখানে একজন সুখী মানুষের জামা পড়লে রাজার প্রক্রিয়া ভালো হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজ্যে কোন সুখী মানুষ পায়না যার কাছে যাই সেই বলেন আমি আমি সুখী নই।
• প্রথমে তারা একটি লোকের সন্ধান পাই যিনি জঙ্গলে একটি কুড়ে ঘরে থাকে। তাকে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি সুখী সে বলে যে আমি পৃথিবীর একমাত্র সুখী মানুষ। কেননা তার কাছে পড়ার মতো কোন জামা ছিলনা খাওয়ার মতো তেমন রুটি ছিল না তবু সে দাবি করত আমি সুখী কেননা তার কোনো মাথাব্যথা ছিল না। শেষ পর্যন্ত রাজা টা মারা গেলেন কেননা সুখী মানুষ পাওয়া সত্বেও সুখী মানুষের গায়ে কোন পোশাক ছিল না। এখান থেকে আমরা শিক্ষা পাই আমাদের পরিশ্রমী হওয়া প্রয়োজন এবং সুখটাকে নিজের মত করে ব্যাপন করা প্রয়োজন ।অল্পতে খুশি হওয়া প্রয়োজন।সর্বশেষে বলতে চাই পরিশ্রমই সফলতার মূল অস্ত্র
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বাংলায় পোস্ট করে আমি গর্বিত
অনুবাদে
@emonv
❗❗❗ 💀💀 ⚠️⚠️ @emonv You just COMPROMISED your own account leaking a private posting key!
- Reset your keys ASAP using your password or Owner key at https://steemitwallet.com/@emonv/password for STEEM and https://wallet.hive.blog/@emonv/password for HIVE!
- For more info about my keys protection activity see https://hive.blog/steem/@gaottantacinque/the-keys-defender-bot-is-live-in-beta-mode
Ok I got it
আপনার পোষ্টে ব্যবহার করা প্রথম ছবির source ঠিকঠাক হয়নি ।সংশোধন করুন।
Thanks brother I was fixed that