পরিষ্কার-পরিচ্ছন্ন || আমার বাংলা

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-04-15_01-22-21-398.jpg

আজ - বৃহস্পতিবার

১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ০২, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি

পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জীবনের একটা অংশ।আর আমার মনে হয় এটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে গরম পড়তেছে এই গরমে নিজের যেমন যত্ন নেয়া উচিত তেমনি ভাবে আমার মনে হয় আমাদের যেই জিনিসগুলো রয়েছে ওদেরকেও যত্ন করা উচিত। অনেকদিন হলো বাইকটা পরিষ্কার করা হয় না যদিও নিজের মতো করে আমি যত্ন করে রাখি তবে যদি মেকারের কাছে গিয়ে বাইকটা পরিষ্কার করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা আরো বেশি ভালো হয়। আর আমি এটা নিজে করেও দেখেছি , আর যদি ভালোভাবে একটি বাইক পরিষ্কার করা যায় সেই ক্ষেত্রে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় । কিন্তু যদি গ্যারেজে গিয়ে এই কাজটা করা যায় তাহলে ওরা উন্নত মানের মেশিনের সাহায্যে এটি নিমিষেই করে ফেলে এবং কাজের মানটাও অনেক বেড়ে যায়। আমার কাছে যদিও পলিস স্প্রে এবং বাইক পরিষ্কার করার জন্য যাবতীয় সরঞ্জাম গুলো ছিল তবুও আজকে যেন কিসের জন্য মনে হলো যে বাইকটা গ্যারেজে গিয়ে একটা সার্ভিস দিয়ে আনি এবং ভালো করে পরিষ্কার করে আনি।

IMG_20240408_104047_542-01.jpeg
IMG_20240408_103639_283-01.jpeg

তো যেমন কথা তেমন কাজ চলে গেলাম আমাদের গ্রামের পাশে হিরা ভাইয়ের দোকানে বাইকটা পরিষ্কার করার জন্য। আসলে উনি আমাদের বড় ভাই এবং ছোটবেলা থেকেই উনার সঙ্গে আমার সম্পর্কটা অনেক মধু এবং মিষ্টির । তো যার কারণে কোন সমস্যা হলে আগে উনার কাছে ফোন দেই,‌ সেদিন বাইক হঠাৎ করে আর স্টার্ট হচ্ছিল না তারপরে আমি উনার কাছে ফোন দিয়ে বললাম যে ভাইয়া এমন একটা সমস্যা হয়েছে। তো উনি বললেন যে তেলের লাইনটা একটু ওঠান তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে । ওনার কথা যখন আমি ফলো করলাম তার কিছুক্ষণের মধ্যেই বাইকটা দেখলাম স্টার্ট নিয়ে নিয়েছে। তো এই জন্যই উনাকে আমার অনেক ভালো লাগে যেকোনো সমস্যা হলেই আমি প্রথমে ওনাকে ফোন করি। তো তারপরে সকাল, সকাল চলে আসলাম ওনার দোকানে তারপরে এসে একটা ফোন লাগালাম যে ভাইয়া কোথায় আছেন? উনি বললেন যে, এইতো আমি খাওয়া-দাওয়া করছি কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব । আপনি কি ওখানে থাকবেন ? আমি বললাম জি ভাইজান।

IMG_20240408_104106_366-01.jpeg
IMG_20240408_103808_502-01.jpeg

তো তারপরে উনি ১৫-২০ মিনিটের মধ্যেই গ্যারেজে পৌঁছে গেলেন । এবার গ্যারেজে এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাইকটা হাতে নিয়ে চালিয়ে দেখলেন যে কোন সমস্যা আছে কি না, তো উনি বললেন যে প্রথমত আপনার ক্লাস এর তার টা ভালো করে পরিষ্কার করতে হবে এবং দ্বিতীয়ত আপনার বাইকটা ভালো করে ফোম দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। তাই বললাম যে ভাইয়া আপনি আপনার মত করে যেভাবে ভালো হয় ওভাবেই কাজটা করে দেন , কাজটা যেন ভাল হয় তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো তারপরে উনি প্রথমত বাইক শুধু নরমাল পানি দিয়ে ধৌত করে নিলেন এরপরে ফোম দিয়ে ভালো করে আবার ধৌত করলেন এবং বললেন যে কিছুক্ষণের মধ্যেও এই ফোম গুলো হলুদ হয়ে যাবে এবং ময়লাগুলো উঠে যাবে । তো ওনার কথা মত ঠিক তেমনি হলো সাদা ফোম গুলো কিছুক্ষণের মধ্যে হলুদ হয়ে গেল এবং বাইক চকচকা হতে শুরু করল। তো যাক আলহামদুলিল্লাহ উনি মাত্র ৩০ থেকে 35 মিনিটের মধ্যে কাজটা শেষ করে ফেলল এরপর ভালো করে শুকিয়ে স্প্রে পলিশ দিতে লাগলো।

IMG_20240408_112042_309-01.jpeg
IMG_20240408_112037_362-01.jpeg

তো সবশেষে উনি গাড়িটা ধৌত করার পরে ক্লাসের তারটা বের করে মবিল এবং পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলেন এর ফলে আমি ক্লাস ধরার সময় অনেক কমফোর্ট ফিল করছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমি আবার কলেজে ফিরে যাবো তাই ভাবলাম যে বাইকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঘরে রেখে যাই তাহলে এসে আবার পরিষ্কারই পাবো। আমার বয়সের সমস্যার কারণে এনআইডি কার্ডটা এখনো করতে পারিনি তাই বাইকের পেপার্স এখনো করতে পারিনি। এর জন্য শুধুমাত্র গ্রামের ভিতরেই বাইক চালাতে পারি মেইন রোডে উঠলে ট্রাফিক সার্জেন্টের মামলা দিতে পারে এই ভয়ে আর কোথাও বাইক নিয়ে যায় না। আপনাদের দোয়া সাথে থাকলে হয়তোবা এই বছরে আইডি কার্ড টা করে ফেলবে এবং তারপরেই কাগজ পাতি গুলো সাথে সাথেই করে ফেলব। তো যাই হোক আমার জীবনের ছোট্ট একটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম জানিনা কেমন লেগেছে, যদি ভালো লাগে সে ক্ষেত্রে জানাতে পারেন কমেন্টে। অথবা খারাপ লাগলোও জানাতে পারেন। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ 😊।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 । আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের প্রত্যেকেরই উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বাড়িতে বাইক ধৌত করলে আমার কাছে মনে হয় তেমন একটা ভালো হয় না। তবে আপনি গ্যারেজে নিয়ে গিয়ে আপনার বাইকটি অনেক সুন্দরভাবে তো হতো করেছেন এবং এই নিয়ে আমাদের সাথে ব্লগ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ এ কথাটা আমাদের স্যার এক সময় অনেক বলেছে। খুব সুন্দর মতামত করেছেন ভাবি ধন্যবাদ।

 2 years ago 

শখের জিনিসটা একটু নোংরা হয়ে গেলে যেন আমাদের মনের মাঝে খারাপ লাগা কাজ করে। আপনি আপনার শখের বাইকটা হিরা ভাইয়ের দোকান থেকে ভালোভাবে পরিষ্কার করে এনেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আসলে আমিও লক্ষ্য করে দেখেছি এই দোকানটাতে ভালোভাবেই বাইক পরিষ্কার করে দেয়।

 2 years ago 

জি, কথাটা ঠিক বলেছেন ভাই। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কমেন্ট ‌করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে এভাবে গাড়ির যত্ন নেওয়া প্রয়োজন রয়েছে। এতে দেখতেও ভালো লাগে গাড়ির ব্যবহার করতে ভালো লাগে। খুবই ভালো লাগলো গাড়িটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিতে দেখে। আমাদেরটা ওয়াশ করে নিব নিব কিন্তু আপনার ভাইয়ের জন্য হয়ে উঠে না।

 2 years ago 

মাঝেমধ্যে ওয়াশ করলে গাড়িটা আসলেই ভালো থাকে ভাই । আপনিও চাইলে করতে পারেন হয়ে যাবে। ❤️

 2 years ago 

ইমন গাড়িটাকে তো বেশ ভালোই যত্ন নেয়া হয় দেখছি। গাড়ির যত্ন নেয়া দেখেই বুঝে গেছি ওর সাথে বাড়িওয়ালা কত যত্ন থাকবে। বেশ ভালো। খুবই ভালো লাগলো গাড়ির এমন সুন্দর যত্ন নেওয়া দেখে। তবে গাড়ি সাবধানে চালাবে।

 2 years ago 

ইনশাল্লাহ ভাবি ❤️🤭। এখন থেকে সাবধানে চালাবো আর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বয়সের সমস্যার কারণে পেপার করতে পারছেন না বাইকে আশা করি সমস্যাটা দ্রুত মিটে যাবে। বর্তমানে বাইকের কাগজ ছাড়া কোথাও নিয়ে বের হতেই ভয় লাগে। নিজের যে কোন জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক ভালো ব্যাপার। নিজের ভাইকে এভাবে মাঝেমধ্যে সুন্দর করে পরিষ্কার করলে নতুন নতুন মনে হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাই, দোয়া করেন যেন দ্রুত পেপারটা করতে পারি ❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38