পাকাল মাছের সুস্বাদু রেসিপি || ১০% প্রিয় @shy-fox এর জন্য
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ মঙ্গলবার , মার্চ ২৯/২০২২
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি অনেক ভালো আছি। আজকে আমার পোষ্টের বিষয় হচ্ছে পাকাল মাছের সুস্বাদু রেসিপি । পাকাল মাছ আমি ব্যক্তিগতভাবে খেতে অনেক ভালোবাসি এবং এটি আমার অনেক পছন্দের একটি মাছ। আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের এলাকার খাল-বিলে এই মাছ অনেক পাওয়া যেত কিন্তু বর্তমানে এই মাছটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে এর বড় একটি কারণ হচ্ছে এলাকাতে খাল-বিলের পরিমাণ দিন দিন কমে আসছে ফলে এ ধরণের মাছগুলো এখন তেমন একটা দেখা যায় না ।তবে এই মাছটি খেতে অনেক সুস্বাদু ফলে এই মাছটির চাহিদা এখনো অনেক বেশি। অনেকদিন পরে আজকে এই মাছের রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি এই মাছের রেসিপি টা উপস্থাপন করতে পেরে আমি অনেক আনন্দিত কেননা অনেকদিন পর এই মাছের রেসিপিটা খাওয়া হবে। আমি অনেক এক্সাইটেড। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা পাকাল মাছের সুস্বাদু রেসিপি তৈরি করবেন তবে চলুন বন্ধুরা দেখে আসা যাক কিভাবে তৈরি করা যায় পাকাল মাছের রেসিপি।
◆ প্রয়োজনীয় উপকরন সমুহ
| ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
|---|---|---|
| ১ | পাকাল মাছ | ৪০০ গ্রাম |
| ১ | শুকনো ধনে | পরিমান মত |
| ৩ | লবণ | স্বাদ অনুযায়ী |
| ৪ | শুকনো মরিচ | পরিমাণমতো |
| ৫ | সয়াবিন তেল | পরিমাণমতো |
| ৬ | শুকনো হলুদ | পরিমাণমতো |
| ৮ | পেঁয়াজ কুচি | পরিমাণমতো |
| ৯ | জিরা | পরিমাণমতো |
প্রথমে পাকাল মাছ গুলো ভালোভাবে কেটে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
এবার প্রয়োজনীয় মশলাপাতি গুলো প্রস্তুত করে নিয়ে একটি পাত্রে আলাদা করে রেখে দিলাম।
এবার হলুদ লবণ এবং শুকনো মরিচ দিয়ে পাকাল মাছের সঙ্গে ভালোভাবে মিশ্রন করে নিতে হবে।
এবার মসলা দিয়ে মাখিয়ে নেওয়া পাকাল মাছ গুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে।
এবার প্রস্তুত করে নেওয়া মশলাপাতি গুলো গরম তেলে এভাবে ভেজে নিতে হবে।
এবার ভেজে নেওয়া মশলাপাতি গুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিতে হবে এবং পাকাল মাছ গুলোকে এর সাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিতে হবে।
সিদ্ধ করে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পাকাল মাছের সুস্বাদু রেসিপি। প্রিয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।
- ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
| ফটোগ্রাফার | @emonv |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
পাকাল মাছের রেসিপি টা দারুন হয়েছে। আপনার উপস্থাপনা টা দারুন হয়েছে আমার কাছে। শুভ কামনা রইলো আপনার জন্য
পাকাল মাছের রেসিপিটা দেখতে এত লোভনীয় লাগছে জিভে পানি এসে টলমল করছে। দেখেই বুঝা যাচ্ছে আপনার পাকাল মাছের রেসিপিটা অনেক অনেক সুস্বাদু হয়েছে। এর পাশাপাশি আপনার উপস্থাপনকৃত বিষয়বস্তুসূমহ বেশ গোছালো ছিল। আপনার জন্য রইল শুভ কামনা।
আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। পাকাল মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে পাকাল মাছ খেতে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পাকাল মাছ রান্নার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনি কেমন সুন্দর একটি মতামত করার জন্য।
এই মাছটি আমার কাছে একদমি নতুন দেখতে অনেকটা বাইম মাছের মত লাগছে। খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। দেখতে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের এদিকে এটিকে পাকাল মাছ বলে সবাই সম্বোধন করে যাহোক অঞ্চলভেদে নাম আলাদা হতে পারে। ধন্যবাদ
আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছের এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে আপনার এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি উপকরণ সঠিক সময় ব্যবহার করার কারণে রং অনেক সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
বেশ লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে এই মাছের নাম একেবারেই নতুন। খেতে মনে হয় দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
এই মাছটি ভুনা খেতে আমি অনেক পছন করি। অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। খুব সুন্দর করে উপস্থাপনও করেছেন। অনেক ভালোবাসা প্রকাশ করছি আপনার প্রতি
আপনি অনেক চমৎকার করে পাকাল মাছের সুস্বাদু রেসিপি করেছেন। আপনার পাকাল মাছের রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো। আমার কাছে এই মাছের নাম টি নতুন মনে হচ্ছে নামে কি যায় আসে স্বাদ নিয়ে কথা। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। পাকাল মাছের সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই পাকাল মাছ আমি অনেকদিন আগে একবার খেয়েছিলাম এই মাছটি খেতে সত্যিই অনেক মজার। আপনার রান্না করা পাকাল মাছের রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর করে পাকাল মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।