এলোমেলো ফটোগ্রাফি || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-02-19_15-12-14-726.jpg

আজ- সোমবার

ফাল্গুন ০৬, ১৪৩০বঙ্গাব্দ
ফেব্রুয়ারি, ১৯, ২০২৪ খ্রিষ্টাব্দ


প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি তবে আজকে কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব যার ভিতর ১০০% থাকবে কৃষিভিত্তিক সম্পদ এবং ফসল। আমাদের গ্রামের ৬০ পার্সেন্ট মানুষ কৃষি কাজে নির্ভরশীল এবং ৩০% মৎস্য সম্পদের সঙ্গে জড়িত এবং বাকি ১০% চাকরিজীবী এবং অন্যান্য পেশা অর্থাৎ আমাদের এলাকাতে কৃষিকাজ সবার জন্য অনেক বড় একটি অপরচুনিটি কাজ করার জন্য এবং জীবিকা নির্বাহ করার জন্য। এই কারণে আমাদের এলাকাতে নিত্য নতুন অনেক ধরনের ফসল দেখা যায় সে ফসল গুলো আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি আকারে শেয়ার করছি তবে চলুন দেখে আসি আজকে করা আমার ফটোগ্রাফি গুলো।

ফটোগ্রাফি - ১

IMG_20240219_113330_264-01.jpeg

এটা হচ্ছে ভুট্টা গাছ। এগুলো আকারে অনেক লম্বা হয়ে থাকে প্রায় ৬ থেকে ৭ ফিট এবং এর পাতাগুলো অনেকটা কলা পাতার মত হয়ে থাকে কিন্তু একটু ধারালো যদি গায়ে আচর লাগে এই পাতায় তাহলে সেখানে কেটে যাবে এটা নিশ্চিত তাই এই গাছ থেকে একটু সাবধান থাকা ভালো ‌‌।

ফটোগ্রাফি -২

IMG_20240219_114049_174-01.jpeg

এটা পাতলা জাতের সরিষা‌। আপনারা হয়তোবা জেনে থাকবেন সরিষা গাছ থেকে সরিষার তেল হয়ে থাকে এছাড়াও সরিষা গাছের আশপাশে যদি আপনি কৃত্রিমভাবে মধু চাষ করেন সেটাও সম্ভব এই সরিষা গুলো তেমন একটা ফলন দেখতে পেলাম না চিকন,চিকন সরিষা।

ফটোগ্রাফি - ৩

IMG_20240219_114159_330-01.jpeg

এখানে দেখতে পাচ্ছেন মিশ্র চাষ করা হয়েছে একদিক থেকে সরিষা গাছ লাগানো হয়েছে এবং অন্য দিক থেকে মুসুরির কাজ অর্থাৎ দুই দিক থেকে চাষি লাভবান হতে পারবে কিন্তু যদি আপনি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে সরিষা গাছ একটু কম পরিমাণে লাগাতে হয় যাতে দুটি ফসল খুব ভালো মতো হতে পারে।

ফটোগ্রাফি - ৪

IMG_20240219_114119_442-01.jpeg

এই সরিষা গাছগুলো দেখতে বেশ চমৎকার ছিল যখন আমি এই ফসলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ফটোগ্রাফি না করে আর থেমে থাকতে পারলাম না এটা আমাকে অনেক আকৃষ্ট করছিল তাই শেষ পর্যন্ত এটার একটি ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি - ৫

IMG_20240219_113252_524-01.jpeg

এটা দেখতে পাচ্ছেন পিয়াজের ক্ষেত। আমরা আপনারা সবাই হয়তোবা জেনে থাকেন যে পেঁয়াজ প্রায় গত দুই বছর আগে অনেক চওড়া দামে বাংলাদেশে বিক্রয় হচ্ছিল তবে যাই হোক এখন একটু নাগালের কাছে এলেও মোটামুটি 100 টাকা কেজি দরে এটি বিক্রয় হয়ে থাকে।

ফটোগ্রাফি - ৬

IMG_20240219_105740_379.jpg

এই ফসলটির নাম আমি ঠিক জানিনা তবে পেঁয়াজ খেতের পাশেই দেখছিলাম এই ফসলটি রোপন করা হয়েছিল তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করে নি হয়তোবা এটিও ছোলা অথবা অন্য কোন জাতের ফসল হতে পারে।

ফটোগ্রাফি - ৭

IMG_20240219_120315_718-01.jpeg

রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম সরিষা গাছ পরিপক্ক হয়ে গেছে এবং সেগুলো কাটাই করে রাস্তায় রেখে দেওয়া হয়েছে হয়তোবা এবার মেশিন দিয়ে এটি মলা হবে। যখন সরিষা পরিপক্ক হয়ে যায় তখন এমন কালো বর্ণের আকার ধারণ করে।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কৃষিভিত্তিক বিষয়গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন তার জন্য খুবই ভালো লাগে। এই ধরনের জিনিসগুলো সচরাচর দেখার সৌভাগ্য হয় না তাই আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নাম না জানা পেঁয়াজ গাছের কাছেই এই ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং গ্রাম অঞ্চলে এখন সরিষার সময় আসছে তাই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো প্রকৃতির ফটোগ্রাফি করেছেন আপনি। বিভিন্ন ফসলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

গ্রামীন পরিবেশের এই ধরনের দৃশ্য গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। গ্রামীণ পরিবেশের সবুজ ক্ষেতের এমন দৃশ্য দেখলে মনটা ভরে যায় আনন্দে। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে ভাই। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ৬ নাম্বার ফটোগ্রাফিটা একটু বেশি ভালো লেগেছে। খুব সম্ভবত এটা কলই ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি এলোমেলোভাবে অনেক সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। বিভিন্ন রকমের চাষ করা ফসলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে, এক এবং পাঁচ নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। আপনি আশা করছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো সব সময় আমাদের মাঝে ভাগ করে নিবেন।

 2 years ago 

আপনি তো বেশ এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে কৃষি ভিত্তিক এলাকা গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। আমাদের এদিকে ও কৃষি চাষ হয় অনেক বেশি। তবে আপনি কৃষি ক্ষেত থেকে অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছে।ন আমার কাছে বিশেষ করে ৬ নাম্বার ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। সেই ফটোগ্রাফির মধ্যে ছোট্ট এই ফুলটা অসাধারণ লাগছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখার মত বেশ চমৎকার ফটোগ্রাফি ধারণ করেছেন দেখছি। আপনার তোলা প্রত্যেকটা ফসলের ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। আমি এমনিতে এই জাতীয় ফসলের ফটোগ্রাফি বেশি পছন্দ করি। চমৎকার ছিল ফটোগুলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64730.52
ETH 1857.96
USDT 1.00
SBD 0.38