আমার এলাকার তুলা চাষ || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago
IMG_20240219_112307_646-01.jpeg

আজ- সোমবার

ফাল্গুন ০৬, ১৪৩০বঙ্গাব্দ
ফেব্রুয়ারি, ১৯, ২০২৪ খ্রিষ্টাব্দ


প্রিয় আমার বাংলা ব্লগবাসি,, সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের নতুন একটা পোস্ট শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে আমাদের এলাকার তুলা চাষ‌। ছোটবেলা থেকে তুলা চাষ সম্পর্কে তেমন একটা আনুমানিক ধারণা ছিল না তবে আমাদের এলাকাতে বড়, বড় পাকুর গাছ রয়েছে যেগুলো অনেকে পাকরা গাছ বলে আখ্যায়িত করে থাকে এগুলোতে অনেক কাটা হয়ে থাকে এবং একটি সময় পর এই পাকড় গাছের ফুল থেকে ফল হয় এবং সেই ফল থেকে তুলা উৎপন্ন হয় আমি ভাবতাম এইভাবেই হয়তোবা তুলা চাষ করা হয় কিন্তু বাস্তবতাটা পুরোটাই ভিন্ন কারণ অনেক চাষী রয়েছেন এগুলো নিজ জমিতে বপন করে চাষ করে থাকে আর এগুলোই হচ্ছে আসল তুলা।

IMG_20240219_112237_658-01.jpeg

আজকে আকাশদের বাড়িতে গিয়েছিলাম একটু দেখা করার উদ্দেশ্যে অনেকদিন হলো ওর সাথে দেখা করা হয় না তাই ভাবলাম একটু দেখা করে আসি আমার মূল উদ্দেশ্য ছিল ওর সঙ্গে দেখা করা এবং স্টিমিট এর জন্য কিছু পোস্ট কালেকশন করা যাতে আমি পরবর্তীতে এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো যাই হোক যেমন কথা তেমন কাজ আমি আর ও মিলে চলে গেলাম পোস্ট সংগ্রহের কাজে 🥰 তারপরে ঘুরতে ঘুরতে পথের পাশেই দেখলাম যে তুলা চাষ করা হয়েছে তো আমি এ সম্পর্কে তেমন একটা বুঝি না তাই আকাশকে বললাম এই ফসল সম্পর্কে আমার একটু টুকিটাকি ধারণা দেওয়ার জন্য কিভাবে এটা চাষ করা হয়।

IMG_20240219_112408_311-01.jpeg

তারপরে কথাবার্তা শেষ করে আমি আমি আর ও মিলে তুলা চাষের ক্ষেতে ঢুকে গেলাম এবং ওখান থেকে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা ধারণা নিতে পারবেন তোলা চাষ গুলো কেমন হয় এবং কিভাবে এগুলো রোপন করা হয়। এই গাছগুলো মূলত ছোট ছোট হয়ে থাকে এবং হলুদ রঙের ফুল হয়ে থাকে। একটি সময় পর এই গাছগুলোতে ফল হয় এবং সেখান থেকেই তুলা উৎপাদন হয়। তুলা গাছগুলো দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু এগুলো ফল থেকে যখন তুলা হয় তখন এগুলো দেখতে অনেক অদ্ভুত লাগে।

IMG_20240219_112250_148-01.jpeg

ছোট, ছোট গাছে অনেকগুলো ফুল ধরে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর এখানে আবার ফল আসে এবং যখন সেখান থেকে তুলা হয় তখন তুলাগুলোকে দেখতে অনেকটা ফুলের মত লাগে কারণ সাদা ,সাদা বর্ণের গোল, গোল তুলা এই গাছে যখন ছোট থাকে তখন যেমন চমৎকার তেমনি অনেকটা আবার অদ্ভুত রকম লাগে । যাই হোক আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা তুলা চাষের এই বিষয়গুলো জানতে পেরে এবং অভিজ্ঞতা পেয়ে আমাদের ভালো লেগেছে তাই ভাবলাম এই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করি আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে আবার খুব শীঘ্রই নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

তুলা চাষ সম্পর্কে আমি আজ প্রথম এতো কিছু জানলাম আপনার তুলা চাষ বিশয়ের বিস্তারিত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এবং সুন্দর ছবির মাধ্যমে আমাদের কে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের অঞ্চলে কখনো এইভাবে তুলা চাষ করা হয় না। আপনি দেখছি দারুন একটি পোস্ট দিয়ে হাজির হয়েছেন খুবই ভালো লাগলো। তুলা গাছের দৃশ্য দেখে যেটা আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন । নতুন কিছু দেখলে খুবই ভালো লাগে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুলা গাছ এর আগে আমি কখনো দেখিনি। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে ।এবং তুলা চাষ সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে আমার কাছে বেশ ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলা চাষ করা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়ে আমাদের এলাকাতে সব ধরনের ফসল চাষাবাদ শুরু হতে শুরু করেছে। এটা খুবই ভালো একটা বিষয় কেন না সব ধরনের জিনিস উৎপাদন করলে সেটার দাম অনেক কম হয়। আর বর্তমান সময়ে এটা খুবই অর্থকরী একটা ফসল।

 2 years ago 

বইপত্রে অনেক পড়েছি তুলার চাষ সম্পর্কে। তবে কখনো সরাসরি দেখা হয়নি তুলা চাষ কেমন হয় কিংবা কি ধরনের। কিন্তু আপনার আজকের পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি তুলা চাষ সম্পর্কে। তুলার বালিশ কিংবা তুলার অন্যান্য জিনিস ভীষণ ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর ভাবে মুহূর্তটি আমাদের সাথে বিস্তারিত শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। অনেকদিন আগে একটি তুলা গাছ আমি দেখেছিলাম। তবে তুলা চাষ সম্পর্কে তেমন আইডিয়া ছিলো না আমার। আপনার পোস্টটি পড়ে তুলা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম। তুলা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যাইহোক এমন তথ্যমূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের তুলা চাষ আমাদের এখানেও হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে সবথেকে বেশি হয়। সত্যি কথা বলতে এই তুলো গাছের ফলগুলো যখন গাছে থাকে তখন তেমন বিশেষ কিছু মনে হয় না। তবে যখন ফুল ধরে তখন অনেক বেশি সুন্দর লাগে। আর তার থেকে বেশি আকর্ষণীয় লাগে যখন এই গাছের ফলগুলো পেকে ফেটে যায় আর চারিদিক সাদা হয়ে যায়। তখন কিন্তু এই তুলো গাছের ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগে। যাইহোক, আপনার থেকে বেশ কিছু ইনফরমেশন পেলাম, যেগুলো আগে জানা ছিল না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37