আমার স্বরচিত কবিতা : বাবা। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৫ ডিসেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



father-g3008a3aef_1920.jpg

Source



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আমি আমার স্বরচিত একটি কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কবিতা টা আমার জীবনের কিছু সময়কে কেন্দ্র করে লেখা। আমার জীবনে ঘটে যাওয়া কিছু মূহুর্ত আমি কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। কবিতাটির নাম বাবা।জানি না এটা কবিতা হয়েছে কীনা। তবে আমি যখনই আমার বাবার কথা ভাবি যে কথাগুলো আমার মনে পড়ে। সেগুলো একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি আর কী। তো চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।



বাবা



আজ থেকে সাতটি বছর আগে
চলে গিয়েছ তুমি আমাদের ছেড়ে।
বয়স তখন আমার এই এগারো।
আমার বার বছর হতে বাকি ছিল দিন বার।

এই তো সেই ১৪ সালের মার্চের কথা
ভুলিনি কিন্তু আমি আজও।
কালো সেই রাতের কথা পড়লে মনে
আনমনে আমি কেঁদে উঠি এখনো।

তুমি চলে যাওয়ার পরে
আমার সেরকম কোনো সমস্যা হয়নি।
কারণ দুনিয়ার আসল অর্থ আমি তখনো
কিন্তু বুঝতে শিখিনি।

যদি তুমি থাকতে বেঁচে এখন
হয়তো গুরুত্ব দিতাম না তোমাকে
অন‍্য ছেলে মেয়েরা দেয়না যেমন।

সবাই বলে আমার নাকী
চলাফেরা সবকিছুই তোমার মতো।
জানি এটা কতটুকু সত্যি বা মিথ‍্যা
তোমার চলাফেরার কথাটা
আমার মনে নেয় তত।
কিন্তু আমার শারীরিক গঠন টা কিন্তু
সত্যি হয়েছে তোমার মতো।

একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলে
আমাদের দেখার জন্য ।
সে কিন্তু এই দায়িত্ব পালনে
করেনি কোনো কারপণ‍্য।

ব‍্যক্তিটা কে তা হয়তো
আর বলার প্রয়োজন হবে না।
আমার জীবনে তার অবদান
কোনভাবেই বলে শেষ করার মতো না।

সে কিন্তু তোমাকে দেয়া কথা রাখতে
দিন রাত করেছে পরিশ্রম
নিজের দিকেও দেয়নি নজর
নেয়নি ঠিক মতো বিশ্রাম টাও।

সৃষ্টিকর্তা হয়তো তাকে
সৃষ্টিই করেছে একটু অন‍্যভাবে।
নামটা ধরে ডাক দিলেই
বিলীন হয় আছে দুঃখ যা।
কারণ মানুষটি যে মা।





সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif

Sort:  
 5 years ago 

সত্যি ভাইয়া এতো সুন্দর হয়েছে বলার মতো না আমি সত্যিই অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর করে আপনি বাবা কবিতাটি লিখেছেন। আসলে বাবা থাকলে বোঝা যায়না যে বাবার গুরুত্বটা কতটুকু। বাবা না থাকলে এক মুঠো ভাত অর্জন করতে যা কষ্ট। তখনই বোঝা যায় আর মা এমন একটা জিনিস নিঃস্বার্থভাবে ভালবাসে। মায়ের মতো ভালোবেসে আগলে রাখার মতো দুনিয়ায় কেউ নেই

 5 years ago 

😌😌😌।

ধন্যবাদ ভাই আমার কবিতাটা পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

ভাইয়া অনেক সুন্দর হয়েছে কবিতাটি। আসলেই বাবা থাকলে মনে হয় যেন একটা বটগাছের ছাঁয়া রয়েছে মাথার উপরে। আরে কিন্তু যাদের নেই তারাই বোঝে বাবার কষ্ট তা। অনেক ভালো লাগলো ভাইয়া পরে আপনার কবিতাটি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনাকেউ ধন্যবাদ ভাই।।

 5 years ago 

বাবা এবং মা পৃথিবীর সেরা সম্পদ । যাদের নেই শুধু তারাই বোঝে এর কষ্ট । যাদের আছে তারা হয়তো তাদের গুরুত্ব বোঝেই না। আপনার কবিতাটি পরে মনটা চঞ্চল হয়ে গেল । সত্যি বলতে পৃথিবীতে কেউ চিরকালের জন্য আসে নি। ধন্যবাদ।

 5 years ago 

😌😌😌😌। আপনি যথার্থই বলেছেন ভাই। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।।

 5 years ago 

ভাইয়া আপনার কবিতাটি পড়ে একদম গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। এত ভালো লেগেছে কবিতাটি একদম কবিতার মধ্যে ডুবে গিয়েছিলাম। কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। ঠিক বলেছেন ভাইয়া বাবা-মা বেঁচে থাকলে সন্তানের মর্যাদা বোঝে না।না থাকলে তখন বুঝতে পারে যে কি জিনিস হারিয়েছে। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

 5 years ago 

কিছু কিছু লেখা পড়লে যে অনুভূতিটা মনে চলে আসে সেটা হয়তো প্রকাশ করা যায় না। হয়তো শুধু অনুভব করার জন্যই ওই লেখাটা। আজ আমারও তাই হল। ভালো থাকুক পৃথিবীর সব বাবা,, ভালো থাকুক পৃথিবীর সব মা ❤️❤️

 5 years ago 

আপনি একেবারে সঠিক বলেছেন দিদি। দারুণ একটি মন্তব্য ছিল🙂🙂

 5 years ago 

সত্যিই ,জীবনের হাসি কান্নার সকল কিছু জুড়েই মা বাবার গুরুত্ব বলে বা লিখে শেষ করা যাবে না।আপনার কবিতাটি সুন্দর হয়েছে।তবে একটু মন খারাপ হলো আপনার বাস্তব জীবনের কথা শুনে।পৃথিবীর সকল বাবা মা সুখে থাকুক।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

ধন্যবাদ দিদি🙂

আসলে তোমাকে বলার মতো হয়ত, তেমন একটা ভাষা আমার জানা নাই। কিন্তু পৃথিবীর নিয়ম যেটা সেটা তো মানতে হবে। সবার কপালে সব কিছু পাওয়া আশা করা যায় না। দোয়া করি তোমার আব্বু যেন জান্নাত বাসি হোন। আর সব সময় তোমার মায়ের দেখাশুনা করবা কারণ, উনি তোমার জন্য জীবনটাকে শেষ করে দিলেন।😢😢😢

কষ্টগুলোকে বুকের এক পাশের আরাল করে সামনের পথটা চলতে থাকো। হয়ত এর প্রতিদান আল্লাহ তায়ালা নিজেই তোমাকে দিবেন।

 5 years ago 

ধন্যবাদ আমার বন্ধু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য 🙂🙂🙂🙂।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38