একটি স্পোর্টস সামগ্রীর দোকান পরিদর্শন এবং পণ্য ক্রয়। ১০ % বেনিফেসিয়ার @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago


  • আমার বাংলা ব্লগ,
  • সবাইকে স্বাগতম।
  • আমি @emon42.
  • বাংলাদেশ 🇧🇩 থেকে।


_20210824_114714.JPG



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। খেলাধুলা আমি খুবই পছন্দ করি। বিশেষ করে আমি ফুটবল অনেক পছন্দ করি। এমন অনেকদিন আছে যেগুলো আমার ফুটবল খেলা দেখতে দেখতে সময় কেটে গেছে। কিছুদিন ধরেই চাইছিলাম কিন্তু খেলাধুলার সামগ্রী কিনব। আমার আগের বুটটা ছিড়ে গেছে। এজন্য অনেকদিন ফুটবল খেলতে যাওয়া হয় না। সেজন্য আজ আমি কিছু খেলাধুলার সামগ্রী ক্রয় করতে একটি স্পোর্টসের দোকানে যায়। সাথে ছিল আমার বন্ধু লিখন।



IMG_20210823_172925.jpg


W3W:


এই স্পোর্টসের দোকানের নাম নয়ন খেলা ঘর। এই দোকানটা কুমারখালী শহর থেকে একটু বাইরের দিকে। এই দোকান টা আমার বন্ধু লিখনের একটি বড় ভাইয়ের। আমি লিখনের থেকেই এই দোকানের খোজ পাই। এই দোকানে খুব ভালো মানের পণ‍্য এবং খুব ভালো সংগ্রহ আছে স্পোর্টস সামগ্রীর। বিশেষ করে এর কাছে অনেক ক্লাবের জার্সির সংগ্রহ আছে যা কুমারখালী শহরের মধ‍্যের কোনো দোকানে নেই। এছাড়াও এরা জার্সির পেছনে নামও লিখে থাকে।



IMG_20210823_172918.jpg

IMG_20210823_172715.jpg

IMG_20210823_172035.jpg


W3W:


আমি সর্বপ্রথম বুট পছন্দ করার জন্য যায়। এবং এদের বুটের সংগ্রহ দেখে আমি খুব ভালো লাগে। আমি রীতিমতো অবাক হয়ে যায়। এখানে অনেক রকম বুট ছিল। অনেকক্ষণ দেখে দেখে আমার একটা বুট পছন্দ হয়। এরপর আমি সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখি। এবং পায়ে দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। এরপর আমি ঠিক করি এই বুট টাই আমি নেব।


IMG_20210823_171953.jpg

IMG_20210823_172012.jpg


W3W:


অনেক দেখে এই বুটটা আমি পছন্দ করি। এটা পোলারিশ সিরিজের একটি বুট। এর সাইজ ৪১। যদিও এখানে সবরকম সাইজ ই আছে। এই বুটটা আমি ক্রয় করি। এই বুটটা আমি ৯৫০ টাকা দিয়ে ক্রয় করি। বুটটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার বুট কেনা শেষ হলে আমি জার্সি দেখি।



IMG_20210823_172442.jpg

IMG_20210823_172603.jpg


W3W:



আগেই বলেছিলাম এখানে অনেক জার্সির সংগ্রহ আছে। বিশেষ করে ইউরোপের বড় বড় ক্লাব বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,চেলসি,ম‍্যানসিটি, ইউনাইটেড,আর্সেনাল,লিভারপুল,পিএসজি,বার্য়ান মিউনিক, বরুশিয়া ডটমুন্ড,জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান এবং অনেক জাতীয় দলের হোম এবং অ‍্যাওয়ে জার্সি এখানে রয়েছে। জার্সিগুলো দেখে আমার খুব পছন্দ হয়। অনেকক্ষণ দেখে আমি দুইটা জার্সি পছন্দ করি। একটি জাতীয় দলের এবং একটি ক্লাবের। এই দুটি জার্সি আমি ক্রয় করি।



IMG_20210823_172119.jpg

IMG_20210823_172517.jpg


W3W:



আমি দুইটা জার্সি ক্রয় করি। এরমধ্যে একটি হলো ব্রাজিলের এবং অন‍্যএকটি হচ্ছে রিয়াল মাদ্রিদের। ফুটবলে ব্রাজিল আমার প্রিয় দল। ব্রাজিলকে বলা হয় ফুটবলের দ‍্য লিজেন্ড অফ হোম। এবং অন‍্যএকটি জার্সি হচ্ছে রিয়ার মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ হচ্ছে ইউরোপের সবচেয়ে সফল দল। এবং এটা আমার প্রিয় ফুটবল ক্লাব। এই দুইটা জার্সির কোয়ালিটি চায়না প্রিমিয়াম। এই জার্সি দুইটার দাম হয় ৭০০ টাকা কিন্তু আমি ৬৫০ টাকা দেয়। এভাবেই আমার স্পোর্টস সামগ্রী কেনা শেষ হয়। আশাকরি আপনাদের ভালো লেগেছে।



-----------
ফটোগ্রাফার@emon42 এবং Likhon
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C

Sort:  
 5 years ago 

ভাই, আপনি ফুটবল অনেক পছন্দ করেন, আপনার আগের পোষ্টগুলো ও দেখেছি ফুটবল নিয়ে। এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইলো।

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

আমিও ফুটবল অনেক পছন্দ করি। অনেক সুন্দর লিখেছেন,তবে আমি কিন্তু ভাই ব্রাজিল সাপোর্ট করি না।

 5 years ago 

দল বড় কথা না। ফুটবল পছন্দ করলেই হলো।

 5 years ago 

ভাইয়া, আমিও ফুটবল খেলার দল হিসেবে ব্রাজিল এবং ইতালি দলকে সমর্থন করি।পোশাকগুলো ভালো ছিল।ধন্যবাদ আপনার আনন্দঘন মুহূর্ত তুলে ধরার জন্য।

 5 years ago 

তাই নাকী। ধন্যবাদ 🙂🙂

 5 years ago 

আর্জেন্টিনা ছাড়া কথা হবেনা😁ভালো লিখেছেন ভাইয়া আর অভিজ্ঞতাও ভালো ছিল।

 5 years ago 

ধন্যবাদ।

একজন খেলা প্রিয় মানুষ তুমি। যেখানেই দেখিবে তোমার খেলার জিনিস। অনেক সুন্দর ভাবে পোষ্টটা সাজিয়েছো। খেলাটা নিয়ে সামনে এগিয়ে যাও এটাই প্রত্তাশা।শুভ কামনা।

 5 years ago 

ধন্যবাদ তোমার এত সুন্দর মতামতের জন্য।

 5 years ago 

ভাইয়া দিলেনতো লোভ লাগিয়ে শপিং করার জন্য কি আর করার। এত সুন্দর জুতা 950 টাকা পেয়ে গেলান বাহ সত্যিই অসাধারণ ।আপনার প্রত্যেকটা পোস্ট আমার পড়তে খুব ভালো লাগে

 5 years ago 

ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

এই বর্ষাকাল হচ্ছে ফুটবল খেলার সবচেয়ে উপযুক্ত সময়। মাঝে মাঝে সময়-সুযোগ করে আমিও খেলি। আপনার এই ক্রীড়াসামগ্রী কেনা দেখে মনে হচ্ছে খেলাধুলায় আবার নেমে পড়ি। কিন্তু নিয়মিত খেলা হয় পরে না।

 5 years ago 

তাই। ফুটবল যে আপনার পছন্দ এটা শুনে খুব ভালো লাগল। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 5 years ago 

এটা শুনে ভাল লাগল যে অনেক দিন পর আপনার প্রত্যাশা পুরণ হল। এটা আপনার জন্যে একটা সুখের দিন।

আপনি নিশ্চয় আপনার বন্ধু লিখন কে ধন্যবাদ দিয়েছেন, তাই না? উনিই তো আপনাকে এরকম একটা ভাল দোকানের সন্ধান দিয়েছে।

খেলতে থাকুন।

 5 years ago 

হুম আমি লিখনের প্রতি কৃতজ্ঞ। এবং আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38