কবিতা: জাত বিভেদ। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এক এক করে প্রায় ৫ মাসের বেশি বয়স হয়ে গেছে আমার বাংলা ব্লগের। এরই মধ্যে আমার বাংলা ব্লগ স্টিম প্লাটফর্মে তৃতীয় স্থান অধিকার করেছে। এমন দিন বেশি দূরে নেই যেদিন আমরা প্রথম অবস্থানে থাকব। যাইহোক এবার আসল বিষয়ে আসি। আমাদের কমিউনিটিতে অনেকে কবিতা লিখে থাকেন। আমিও তাদেরটা দেখে শিখছি। ইতিমধ্যে আমি তিনটা কবিতা লিখেছি। যার দুটি ইতিমধ্যে পোস্ট করেছি। এবং আজকে তৃতীয় কবিতাটি পোস্ট করব। কবিতার নাম জাত বিভেদ। আমরা মানুষ এটাই আমাদের প্রথম পরিচয়। কিন্তু অনেক ধর্মকে টেনে মানুষ মানুষে বিভেদ সৃষ্টি করে। যা মোটেই কাম্য নয়। তো চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
জাত বিভেদ
কে খ্রিষ্টানরে ভাই
এটার সাথে আমার
কোনো সম্পর্ক নাই।
আমি সব মানুষের জন্য
মানবিক পৃথিবী চাই।
যেখানে মানুষ হবে ভাই ভাই।
হিন্দু মুসলিম খ্রিষ্টান
এদের মাঝে আমি কোনো
পার্থক্য নাহি খুজে পাই রে
তবে জাতের দুহাই দিয়ে
তোমরা আমাদের কেন
আলাদা কর ভাইরে।
সেদিন একটি বিপদে
তুমি পড়ছিলে ভাই
ওই খ্রিষ্টান ছেলেটি
তোমাকে বাঁচাতে নিজের
রক্ত দিতে কোনো দ্বিধা করে নাই।
আমার হিন্দু বন্ধুদের সাথে
আমি প্রাণখুলে মিশি
কারণ তারা তো আমারই জাত ভাই
তাদের সাথে আমার নেই কোনো আড়ি।
সৃষ্টিকর্তা আমাদের গঠনে
কোনো পার্থক্য রাখে নাই
এজন্যই হইত যেন আমরা বুঝতে পারি
সব মানুষই সমান, পরস্পরের ভাই।
তবে কেন এতো জাত বিভেদ
কেন এতো প্রথা
আমরা কী ফেলে দিতে পারিনা
জাত নামের এই বোঝা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
এই কথাটি আমি পুরোপুরি এগ্রি করি। আমরা হিন্দু মুসলিম সকলে ভাই ভাই, বিভিন্ন মানুষের ধর্ম বিভিন্ন রকম হতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ আর এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ধন্যবাদ ভাই অসাধারণ কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপনাকেউ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।
গাহি সাম্যের গান অনেক সুন্দর লিখছেন ভাই
ধন্যবাদ ভাই💖
আপনার এই কথাটি খুব সুন্দর লেগেছে।আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো ধর্মে বিশ্বাস করি। আর আমার জানা মতে আমরা যে মানুষরা যে ধর্মেই বিশ্বাস করিনা কেনো কোনো ধর্মেই বলেনি অন্য ধর্মের মানুষকে কষ্ট দিতে বা হিংসা করতে। যেখানে ধর্মেই এসব নেই সেখানে কিসের এতো মাতব্বরি! কিসের এতো ক্রোধ। এসব খারাপ কাজ ছাড়া কিছুই নয়।সব ধর্মই শান্তির কথা বলেছেন।
আপনি একেবারেই ঠিক কথা বলেছেন আপু। ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্যের জন্য।
সুন্দর একটি কথা বলেছেন ভাই। ধন্যবাদ 💖💖
আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার। আপনি বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আমাদের সকলেরই উচিত ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে চলা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ
আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কবিতার মতই যদি পৃথিবীর সব মানুষ চিন্তা করতো তাহলে আর যুদ্ধ বিগ্রহ থাকতো না। সত্যি আমার মানুষ আর অন্য কিছুই না। দারুন লিখেছেন কবিতাটি । বর্তমান যুগে আমাদের এমনটাই চিন্তা করা উচিত। ধন্যবাদ।
আপনিও দারুণ বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।💖💖
আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনি জাতি বৈষম্যের বিরুদ্ধে একটি সুন্দর কবিতা লিখেছেন ।কবিতার শব্দ চয়ন ,ছন্দময় প্রভৃতি বিষয় গুলো আমি খেয়াল করেছি অনেক সতর্কতার সহিত প্রতিটি লাইন মিলিয়ে মিলিয়ে লিখেছেন। তবে এসব কিছুকে ছাপিয়ে আপনার হিন্দু মুসলিমদের মধ্যে যে ভাতৃত্বের কথা বলেছেন তার জন্য আপনাকে স্যালুট।
ধন্যবাদ আপু আমার কবিতা টা পড়ে এতো সুন্দর অনুপ্রেরণা মুলক মন্তব্যের জন্য ।।