🚒সড়ক দূর্ঘটনা🚕। ১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৬ ই ডিসেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG_20211223_125606.jpg


w3w


বর্তমানে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা মারাত্মক একটি সমস্যা। প্রতিদিন বাংলাদেশের সড়কে একাধিক মানুষ আহত এবং নিহত হচ্ছে। খুবই সতর্কতার সাথে আমাদের পথে বের হতে হয়। কিন্তু তারপরও শেষ রক্ষা হয় না। আমি বাড়ি থেকেই কলেজে যাতায়াত করি। আমার বাড়ি থেকে কলেজের দূরত্ব ১৫ কিলোমিটার। আমি সাধারণত বাস, সিএনজি,ইজিবাইক, এবং ট্রেনে যাতায়াত করি। যাইহোক এরই মধ্যে একাধিকবার আমি দূর্ঘটনা দেখেছি। এবং এগুলো খুবই মর্মাহত করে আমাকে। এই পথ দূর্ঘটনার জন্য কত শত পরিবার অসহায় হয় তার ঠিক নেই। এবার একটা ঘটনা বলি শুনেন।



IMG_20211223_125915.jpg

IMG_20211223_125932.jpg


w3w


গত বৃহস্পতিবারের কথা। আমার ক্লাস শেষ হয় দুপুর ১২:৩০ টাই। এরপর আমি বাড়ির দিকে রওনা দেয়। হাইওয়ে তে এসে দেখি অনেক লোকের সমাগম। রাস্তার মাঝে কিছু লোক একটি রিকশা কে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে। ঘটনা টা হলো একটি ট্রাক এসে রিকশা কে ধাক্কা দিয়েছে। রিকশা চালক সাথে সাথে ঘটনাস্থলে মারা যায়। এবং রিকশা অনেকটা ভেঙ্গে গেছে। প্রত‍্যক্ষদর্শীদের মতে দোষটা ছিল নাকী রিকশা চালকের। তিনি তার রিকশা নিয়ে হাইওয়ের মাঝে হঠাৎ দাঁড়িয়ে গিয়েছিলেন।



IMG_20211223_130316.jpg

IMG_20211223_130313.jpg


w3w


এক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ট্রাক চালক জোড়ে চালিয়ে বের হয়ে যায়। এবং কিছুদূর পরেই গড়াই সেতুর টোল। সেখানে ট্রাক টিকে থামানো হয়। এবং বিক্ষুদ্ধ জনতা ট্রাক চালককে মারে। এমনভাবে গনপিঠুনি খেয়েছে ট্রাক চালকের অবস্থা এখন খুবই সিরিয়াস। যতদুর শুনেছি ট্রাক চালক মারা গিয়েছে। একবার ভাবুন একটু ভুলের জন্য দুটি প্রাণ ঝড়ে গেল। এখানে দোষ ট্রাক চালকের কম ছিল। কিন্তু কিছু মানুষ তাদের বিবেক কে নিয়ন্ত্রণ করতে না পেরে মেরেই ফেলল। ঘটনা টা আমাকে খুবই ব‍্যাথিত করেছে। এক্সিডেন্ট হওয়ার জন্য রাস্তায় একজনের অসচেতনতায় যথেষ্ট।

বাংলাদেশে সড়ক দূর্ঘটনার কারণ

√ জনগণের অসচেতনতা।

√ অদক্ষ চালককে লাইসেন্স দেওয়া।

√ ফুটপাত ওভারব্রীজ না থাকা।

√ ট্রাফিক নিয়ম না মানা।

√ সড়ক দূর্ঘটনা নিয়ে উপযুক্ত আইন না থাকা।

√ সঠিক মাপে রাস্তা তৈরি না করা।

√ অতিরিক্ত যানবাহন।

√ ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করা



সড়ক দূর্ঘটনা প্রতিরোধে করনীয়।



√ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

√ সড়ক দূর্ঘটনায় যথাযথ আইনের প্রয়োগ করা।

√ টাকার বিনিময়ে অবৈধভাবে লাইসেন্স দেওয়া বন্ধ করা।

√ ফুটপাত দিয়ে চলাচল করা।

√ রাস্তায় যানবাহন কমাতে উদ‍্যোগ নেওয়া।

√ নেশাগ্রস্ত চালকের লাইসেন্স বাতিল করা।



তো আমার ভাই বোন বন্ধু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যখন রাস্তায় বের হবেন সময় নিয়ে বের হবেন। কখনোই তাড়াহুড়ো করবেন না। ফোনে কথা বলতে বলতে পথ চলবেন না। একটা দূর্ঘটনা কিন্তু সারাজীবনের কান্না হয়ে দাঁড়াবে। সড়ক দূর্ঘটনা গুলো আমাকে খুবই মর্মাহত করে। তো সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।



----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Sort:  
 5 years ago 

আমার কাছে মনে হয় অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ এবং ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। তবে আমাদের দেশে শুধু সড়ক দুর্ঘটনা নয় বর্তমান পরিস্থিতিতে পা ফেলাই কঠিন কখন কিভাবে আমরা কিছুই জানিনা। এইতো সেদিন লঞ্চ পুড়ে ছারখার হয়ে গেল। মূলত আমরা সবাই আগে যেতে চাই। অথচ বুঝিনা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ধন্যবাদ

 5 years ago 

একেবারে সঠিক কথা বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

 5 years ago 

আপনার এই সড়ক দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লাগলো।রিকশা চালক ও ট্রাক চালক দুজনের জন্যই খুব খারাপ লাগছে।তবে ট্রাক চালককে গণপিটুনিতে মেরে ফেলা ঠিক হয়নি।সড়ক দুর্ঘটনার কারণ এবং এর প্রতিকার নিয়েও সুন্দর আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ঠিকই বলেছেন ভাই। কিন্তু জনগণকে বোঝাবে কে বলেন ভাই।।

 5 years ago 

সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছরে অনেক মানুষের জীবন চলেযায়। আবার অনেক আজীবনের জন্য পঙ্গু পর্যন্ত হয়ে যায়। বিশেষ ড্রাইভাররা নেশাগ্রস্ত হয়ে গাড়ি ড্রাইভ করে। যার ফলে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আবার পথচারীদের জনসচেতনতার অভাবেও দুর্ঘটনার শিকার হয়ে জীবন চলে যায়। তবে আমাদের উচিত জীবনকে মূল্য দেওয়া। আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন। ধন্যবাদ

 5 years ago 

একেবারে সঠিক বলেছেন ভাই।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59996.92
ETH 1580.26
USDT 1.00
SBD 0.42