💶আমার সংগ্রহিত মায়ানমারের নোটসমূহ💶। ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য। সেপ্টেম্বর ০৩,২০২১।

in আমার বাংলা ব্লগ5 years ago


  • আমার বাংলা ব্লগে,
  • সবাইকে স্বাগতম।
  • আমি @emon42.
  • বাংলাদেশ 🇧🇩 থেকে।


PicsArt_09-03-10.40.04.jpg



আশা করি সবাই ভাল আছেন। আমি ভালো আছি।আমার বাংলা ব্লগে আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।বন্ধুরা আমাদের সবারই কোন না কোন শখ আছে। এবং এই শখ পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমারও একটি শখ আছে।এটা হল বিভিন্ন দেশের নোট বা কারেন্সি সংগ্রহ করা।আমি মূলত 2015 সাল থেকে বিভিন্ন দেশের কারেন্সি সংগ্রহ করছি।আমার সংগ্রহে বর্তমানে বিভিন্ন দেশের 100 এর বেশি নোট আছে।আজ আমি আমার সংগ্রহে থাকা আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের নোটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।এবং নোটগুলো আমি কিভাবে সংগ্রহ করেছি সে সম্পর্কে অবগত করবো। আশা করি সবাই সাথে থাকবেন চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য।


7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png


IMG_20210801_152456.jpg

IMG_20210801_152519.jpg

  • এটা হল মায়ানমারের 5 কিয়াট। মায়ানমার এর মুদ্রার নাম কিয়াট। এটা মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে।এটা মায়ানমারের বৈধ একটি নোট।এটা সম্ভবত 2019 সালে মায়ানমার সরকার বের করে।বাংলাদেশী টাকা থেকে মায়ানমারের কিয়াট এর মূল্য অনেক কম।এই নোটটি আমার সঙ্গে আসে 2021 সালের জুলাই মাসে। মায়ানমার এশিয়ার মধ্যে জনসংখ্যা বহুল একটি দেশ।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210903_103300.jpg

IMG_20210903_103312.jpg

  • এটা হল মায়ানমারের 10 কিয়াট এর একটি নোট।এই নোটটি মায়ানমার সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়।এই নোটটি আমার সংগ্রহে থাকা মায়ানমারের দ্বিতীয় নোট। এটা আমার সংগ্রহে আসে 2021 সালের জুলাই মাসে। এটি মায়ানমার সরকারের বৈধ একটি নোট। এই নোটটি আমি আমার সংগ্রহে আনতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত।আপনারা দেখতে পাচ্ছেন এই নোটের একদিকে সিংহের ছবি এবং অন্যদিকে একটি জাহাজের ছবি রয়েছে।এই নোট এর বাহ‍্যিক গঠন খুবই ভালো।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210903_103233.jpg

IMG_20210903_103245.jpg

  • এটা মায়ানমার সরকারের 20 কিয়াট এর একটি নোট।মায়ানমার সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়।এটা মায়ানমার সরকারের বৈধ একটি নোট।এই নোটটা আমার সংগ্রহে আসে 2021 সালের জুলাই মাসে। এ নোটের বাহ্যিক গঠন খুবই সুন্দর।এবং এই নোটের গায়ে মায়ানমারের কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে।মূলত তাদের প্রত্যেকটা নোট ওদের এক একটি সংস্কৃতি প্রচার করে থাকে। এই নোটের মূল্য খুব একটা বেশি নয়।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png


IMG_20210903_103206.jpg

IMG_20210903_103217.jpg

  • এটা মায়ানমার সরকারের 50 কিয়াট এর বৈধ একটি নোট। এই নোট-টা মায়ানমার সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয় 2019 সালে। এটা মায়ানমার সরকারের বৈধ একটি নোট।এই নোটটা আমার সংগ্রহে আসে 2021 সালের জুলাই মাসে। এ নোটের দুই পাশে সুন্দর দুটি চিত্র দেওয়া আছে। একটা পাশে দেখা যাচ্ছে একজন মহিলা মাটির কলসি তৈরি করছে।এবং অন্য পাশে মায়ানমারের সিংহের ছবি দেওয়া আছে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210903_103118.jpg

IMG_20210903_103131.jpg

  • এটা মায়ানমার সরকারের 100 কিয়াটের একটি নোট।এই নোটটা মায়ানমার সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয় 2019 সালে।এটা মায়ানমার সরকার বৈধ একটি নোট। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় 2021 সালের জুলাই মাসে। এই নোটেরসদুই পাশে ঐতিহ্যবাহী দূইটা চিএ দেয়া আছে। একটা হল সিংহের চিত্র এবং অপরটিতে চাষাবাদের চিত্র দেখা যাচ্ছে।কৃষিকাজ মায়ানমারের অন্যতম প্রধান কাজ এই নোট এর একটি বিশেষত্ব হচ্ছে এই নোটে মায়ানমারের আদি ভাষায় কিছু তথ্য দেওয়া আছে মায়ানমারের সম্পর্কে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210903_103036.jpg

IMG_20210903_103051.jpg

  • এটা হল মায়ানমার সরকারের 200 কিয়েট এর একটি নোট। এটা মায়ানমার সরকারের বৈধ একটি নোট।এটা মায়ানমার সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে 2019 সালে বের করা হয়।এই নোটটা আমার সংগ্রহে আসে 2021 সালের জুলাই মাসে। মূলত পুরো মায়ানমারের নোটের সেট 2021 সালের জুলাই মাসে আমার সংগ্রহে আসে। এবং পুরো সেটের দাম নেই 450 টাকা এবং কুরিয়ার চার্জ আরো 100 টাকা। মায়ানমারের কিয়েট এর দাম বাংলাদেশী টাকার চেয়ে অনেক কম। এই নোটের একপাশে যথারীতি সিংহ এবং অন্য পাশে একটি হাতির চিত্র রয়েছে।যেটা কিনা মায়ানমারের বন ধ্বংসের একটি চিত্র।খুবই সুন্দর এই মায়ানমারের নোটটা। আজ এই পর্যন্তই।অন্য একদিন আমি অন্য কোন দেশের নোটের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

Sort:  

মূলত পুরো মায়ানমারের নোটের সেট 2021 সালের জুলাই মাসে আমার সংগ্রহে আসে। এবং পুরো সেটের দাম নেই 450 টাকা এবং কুরিয়ার চার্জ আরো 100 টাকা।

ভাই এগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন?কোথাও কি কিনতে পাওয়া যায় নাকি ভাই।নাকি অর্ডার করা লাগে?

সত্যি ভাই আপনার শখ আমার কাছে খুবই ভালো লাগলো। সবগুলো নোট আপনি সংগ্রহ করেছে।😮😮

 5 years ago 
ভাই এগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন?কোথাও কি কিনতে পাওয়া যায় নাকি ভাই।নাকি অর্ডার করা লাগে?

currency collector নামে একটি ফেসবুক গ্রুপ আছে। ওখানে অনেক বিদেশী নাগরিক আছে। আমি ওখান থেকেই নোটগুলো ক্রয় করে থাকি।

 5 years ago 

🙂🙂🙂

 5 years ago 

আসলেই আপনার পোস্টটি দেখে অনেক নতুন কিছু দেখতে পেলাম নোট গুলো খুবই ভালো লাগছিল এবং আমার শখ এগুলো কিনে রেখে দেওয়া এবং খুবই ভালো লাগছিল।

 5 years ago 

ধন্যবাদ। আপনার ভালো লেগেছে এতেই আমি ধন‍্য।

 5 years ago 

আপনার কাছে দেখছি অনেক গুলো মায়ানমার এর টাকা রয়েছে। আরো বিভিন্ন দেশের টাকা রাখবেন। তাহলে কালেকশন দেখতে আরো বেশি ভালো লাগিবে।।
বাহিরের টাকা সংগ্রহ করার শখ আমারো ছিলো। বিভিন্ন দেশের টাকা আমার কাছে ছিলো। আমার কাছে ১৮৫৫ সালেরও টাকা ছিলো।।
যাই হোক অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।

 5 years ago 

আপনার কাছে দেখছি অনেক গুলো মায়ানমার এর টাকা রয়েছে। আরো বিভিন্ন দেশের টাকা রাখবেন। তাহলে কালেকশন দেখতে আরো বেশি ভালো লাগিবে।। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া 💖

 5 years ago 

জী ভাইয়া আমার কাছে আরও অনেক দেশের কারেন্সি আছে। এরপরে আরও পোস্ট পাবেন। ধন্যবাদ আপনার মন্তব‍্যের জন্য।

তোমার এই বিষয়টা আমার কাছে বেশ সুন্দর লাগে। তুমি বিভিন্ন দেশের টাকা বা মুদ্রাগুলো সহ করো। বেশ ভালো উদ্দ্যোগ। এভাবেই এগিয়ে যাও শুভ কামনা।

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

ভাই দেখি একজন নোট সংগ্রাহক। খুব ভালো উদ্যোগ নিয়েছেন। শুধু মায়ানমারের নোট সংগ্রহ করলে চলবে না। সব দেশের রেয়ার নোট সংগ্রহ করতে হবে কিন্তু

 5 years ago 

আরও অনেক দেশের নোট এবং কয়েন আছে ভাই। ওগুলো নিয়েও পোস্ট করব।।

 5 years ago 

খুবই সুন্দর একটি শিক্ষনীয় পোষ্ট। এই পোষ্টের মাধ্যমে আমরা মায়ানমারের মুদ্রা সম্পর্কে জানতে পেরেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি শিক্ষনীয় পোষ্ট করার জন্যে

 5 years ago 

ধন্যবাদ ভাই। আমার পোস্ট টা গুরুত্বের সাথে পড়ার জন্য।

 5 years ago 

অনেক ব্যতিক্রম পোস্ট। আপনার শখ আমার কাছে মন থেকে ভালো লেগেছে। অনেক অনেক সাধুবাদ জানাই।

 5 years ago 

ধন্যবাদ দাদা।

 5 years ago 

আপনার এই শখটি খুবই ভালো।আমরা আপনার সংগ্ৰহ থেকে বিভিন্ন দেশের টাকা সম্পর্কে ধারণা পাচ্ছি।ধন্যবাদ ভাইয়া, এভাবেই আপনি আপনার শখ পূরণ করুন।

 5 years ago 

ধন্যবাদ। পরবর্তীতে এই বিষয়ে আরও পোস্ট করব।

 5 years ago 

অসাধারণ পোস্ট। এমন পোস্ট দেখতে পাবো কল্পনা করিনি। ভালো থাকুন।

 5 years ago 

ধন্যবাদ আপু। এরপর এইরকম আরও অনেক পোস্ট পাবেন। আমার সংগ্রহে 40 টা দেশের 100 এর বেশি নোট রয়েছে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38