শোলার কাজ

ChatGPT Image Jan 20, 2026, 12_36_34 PM.png

Image Created by OpenAI

বাংলার লোকশিল্পের ভাণ্ডারে শোলার কাজ এক অনন্য ঐতিহ্যের নাম, আর এটা অনেক প্রাচীন একটা ধারা।হালকা ও নরম শোলা দিয়ে তৈরি করা হতো বিভিন্ন মূর্তি ও অলংকার। যুগ যুগ ধরে বাংলার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে এই বিষয়গুলো অতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা কিংবা গৃহসজ্জায় শোলার কাজের ব্যবহার আজও সমান জনপ্রিয়। এখনো পর্যন্ত এই শোলার কাজের মধ্যে অনেক জনপ্রিয়তা রয়েছে। তবে এই শোলা কিন্তু আবার সেই নারিকেল গাছের পাতার শোলা নয়, এই শোলা হলো একধরণের জলজ উদ্ভিদ।

এটি সাধারণত নদী, পুকুর বা জলাভূমির ধারে বেড়ে ওঠে। এই গাছ শুকিয়ে গেলে ভেতরের অংশ হয় সাদা, স্পঞ্জের মতো নরম ও অত্যন্ত হালকা। আর এই অংশ থেকেই তৈরি হয় শোলার বিভিন্ন শিল্পকর্ম। তবে এই শোলার কাজ অনেক কঠিন, কারণ এতে অনেক ধৈর্য লাগে। প্রতিটা শিল্প অনেক নিখুঁতভাবে তৈরী করতে হয়। তবে যারা এইসব করে থাকে, তাদের একপ্রকার বলতে গেলে অভ্যস্ত, তাদের কিছুই মনে হয় না। তবে গ্রামের মানুষের কাছে এটা একটা শুধু শিল্প নয়, এটি তাদের জীবনের আত্মপরিচয়। এছাড়া এই শিল্প বহু পরিবারকে জীবিকা দেয় এবং আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে। আধুনিকতার সাথে সাথে যদিও আগের থেকে এইসব এর কদর একটু কমেছে, কিন্তু যাতে পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়, সেটা আমাদের সবার দেখা উচিত।

Sort:  

আমি আপনার ছবিটা খুব পছন্দ করেছি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63761.21
ETH 1788.91
USDT 1.00
SBD 0.39