রঙিন মনের মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রঙিন মনের মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


youth-9312821_1280.webp



লিংক


এই পৃথিবীতে মানুষের মনটা পাওয়া কিন্তু বড় কঠিন। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের নিজেদের মনটাকে রঙিন রাখার জন্য। যারা সাদাকালো মনের মানুষ তাদের মনের মধ্যে যেমন কোনো ধরনের চাহিদা কখনো থাকেনা এবং তারা অনেকটা সাধারণ জীবন যাপন করার মতো চেষ্টা করে। আসলে আমরা আমাদের নিজের মনকে যদি রঙিন না করে পৃথিবীর সকল কিছু উপভোগ করতে না পারি তাহলে আমাদের এই জীবনের কোন মানে কখনোই থাকবে না। এজন্য আমাদের সব সময় চঞ্চল হতে হবে এবং ভালো কাজের মধ্যে রেখে নিজেদের মনটাকে সবসময় রঙিন করতে হবে। আর এই ধরনের মানুষগুলো কিন্তু সব থেকে বেশি ভালো হয়ে থাকে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা আনন্দে তাদের দিন কাটায় তারা কিন্তু অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি এবং সব সময় তারা অন্য কেউ ভালো রাখতে চেষ্টা করেন। এজন্য এই মানুষগুলোর ভালোবাসার মানুষের কোন অভাব হয় না এবং তারাও সব সময় প্রত্যেকটি মানুষকে অনেক বেশি ভালোবাসে। আসলে এই পৃথিবীতে ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো জোর করে পাওয়া যায় না অন্যের কাছ থেকে। অর্থাৎ ভালোবাসা পেতে গেলে সব সময় আপনাকে অন্য মানুষকে ভালবাসতে হবে এবং সে মানুষটার বিপদে আপদে সাহায্য করতে হবে। এতে করে কিন্তু আপনার প্রতি সেই মানুষটার একটা ভালোবাসা জন্ম নিয়ে নেবে।


আর আমরা যদি আমাদের নিজেদের মনকে রঙিন করতে পারি তাহলে পৃথিবীর সকল কিছুই আমাদের কাছে ভালো লাগবে এবং আমরাও প্রত্যেকটা মানুষকে আমাদের মনের মতো করে তৈরি করার চেষ্টা করতে পারব। আসলে এই জীবনটা একটা ছোট সময়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আর এই সীমাবদ্ধ জীবনে যদি আমরা আমাদের পুরো জীবনটাকে উপভোগ করতে না পারি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব মানুষের মনের মধ্যে রংয়ের সৃষ্টি করা এবং তাদেরকেও তাদের জীবনটা উপভোগ করতে সুযোগ দেওয়া। এভাবে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে তাদের জীবনটাকে উপভোগ করতে পারবে।


তাইতো নিজেদের মনকে কখনো ছোট না করে বরং চেষ্টা করব যাতে করে নিজেদের মনের কাছে নিজেরা যাতে ছোট না হয় এজন্য সবসময় ভালো কাজ করা। আপনি যখন একটা ভালো কাজ করবেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি আপনি অনুভব করতে পারছেন। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনি মানুষের উপকার করতে পারেন এবং একই সাথে অন্য মানুষদেরকে আপনি অনুপ্রাণিত করবেন যাতে করে তারাও অন্য মানুষের উপকার করতে পারে এবং এই উপকার করার মাধ্যমে তারা তাদের মনটাকে রঙিন করে জীবনটাকে উপভোগ করতে পারে। এই পৃথিবীতে এই রঙিন মনের মানুষ খুঁজে পাওয়া কিন্তু আসলে বড় কঠিন।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38