কিছু চাওয়া কখনো পূরণ হয় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে গেলে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আসলে আমাদের জীবনে যদি কোন প্রয়োজন না থাকতো তাহলে আমাদের কাজ করার এত প্রয়োজন কখনোই থাকতো না। মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য এবং তাদের বিভিন্ন ধরনের চাওয়া পূরণ করার জন্য। আসলে একটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের চাহিদা থাকে যে চাহিদাগুলো সে সর্বদা পূরণ করার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সকল চাহিদা পূরণ হলেও কিছু কিছু চাহিদা বা চাওয়া কখনো পূরণ হয় না। আসলে এই জিনিসগুলো আমাদের জীবনে সব সময় অপূরণ থেকে যায় এবং সেগুলো কখনো আমরা আমাদের জীবনে আনতে পারব না।
একটা জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে আপনার কাছে যতই অর্থ বা যতই প্রতিপত্তি থাকুক না কেন আপনি কিন্তু কখনো আপনার জীবনের সেই কিছু চাহিদা কখনো পূরণ করতে পারবেন না। আর মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর লোকেদের কথা তো বাদই দিলাম। কেননা একটা গরীব এবং মধ্যবিত্ত পরিবারের লোকরা তারা তাদের জীবনে বিভিন্ন ধরনের জিনিস কখনো পূরণ করতে পারে না এবং সেই জিনিসগুলো তারা কখনো চাইতেও পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি আমাদের এই চাওয়া পূরণ করার জন্য সব সময় চেষ্টা করতে পারি এবং সেই চেষ্টার দ্বারা যদি সেই জিনিসগুলো পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে একটু সুখ শান্তি পেতে পারবো।
একটা মানুষ যখন আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে তখন সেই জিনিসটাকে আপনি কখনো পূরণ করতে পারবেন না। অর্থাৎ আলাদা ব্যক্তিদের চাহিদা আমাদের কাছে কিন্তু সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। এছাড়াও কারো চাহিদা কেউ কখনো পূরণ করতে পারে না। আসলে এই পৃথিবীতে মানুষ সবসময় চেষ্টা করি কি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা ভালো সময়ের মধ্যে কাটাতে পারব। আসলে যে মানুষগুলো তার সারা জীবন বিভিন্ন চাহিদার পিছনে ঘুরে বেড়ায় তাদের সেই চাহিদাগুলো সব সময় অপূরণ থেকে যায় এবং সেই চাহিদা পূরণ সে কখনো করতে পারে না। তাইতো কিছু কিছু জিনিস কে উপেক্ষা করাই আমাদের দরকার।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে জিনিসটাকে আমরা কখনো পূরণ করতে পারব না সে জিনিসটাকে কখনো আমরা আমাদের মনে স্থান দেব না। কেননা আমরা যদি সেই জিনিসটাকে সবসময় মনের মধ্যে চিন্তা ভাবনা করতে থাকি তাহলে সেই জিনিসটাকে যেমন আমরা ভুলে থাকতে পারবো না ঠিক তেমনি তার কষ্ট আমাদের জীবনে সব সময় থেকে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা সেই চাহিদাগুলো উপেক্ষা করে পরবর্তী চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করতে পারি। কেননা আমরা যদি একটা চাওয়ার পিছনে সব সময় লেগে থাকে তাহলে বাকি চাওয়া গুলো সব সময় অপূরণ থেকে যাবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।