সহজে পাওয়া জিনিসের মূল্য নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সহজে পাওয়া জিনিসের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি কোন একটা জিনিস সহজে পেয়ে যাই তাহলে আমরা সেই জিনিসের কখনো সঠিকভাবে মূল্য দিতে পারব না। আসলে যারা নিজেরা উপার্জন না করে বরং সংসারের অন্যান্য উপার্জন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবনের সকল ধরনের চাহিদা পূরণ করতে থাকে তারা কিন্তু সেই জিনিসগুলোর মূল্য কখনো সঠিকভাবে বুঝতে পারে না। আসলে আপনি যদি কঠোর পরিশ্রম করে আপনার জীবনের কোন ধরনের চাহিদা পূরণ করে থাকেন তাহলে সেই জিনিসের প্রতি আপনার একটা আলাদা ধরনের আনন্দ থাকবে এবং ভালোবাসা থাকবে। আসলে কষ্টে পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি।
যারা মধ্যবিত্ত এবং গরীব পরিবারের জন্মগ্রহণ করে তারা তাদের জীবনের সকল জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে পূরণ করতে পারেনা এবং তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাতে তাদের জীবনের সেই জিনিসগুলো তারা পূরণ করতে পারে। আসলে এই কঠোর পরিশ্রমের পর তারা যদি তাদের জীবনের চাহিদার জিনিসগুলো পূরণ করতে পারে তাহলে কিন্তু এতে তারা যেমন শান্তি পায় এবং সেই জিনিসের মূল্য তারা সঠিকভাবে দেয়ার চেষ্টা করে। কিন্তু আপনাকে যদি কোন একটা জিনিস দেওয়া হয় এবং সেই একই জিনিস যদি আপনি কষ্ট করে পান তাহলে এই দুটো জিনিসের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। অর্থাৎ একটা কষ্টে পাওয়া জিনিসের মূল্য একমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি চাহিদা কঠোর পরিশ্রমের মাধ্যমে পূরণ করতে পারি এবং চাহিদার অতিরিক্ত কখনো আমরা আমাদের জীবনে নিয়ে আসার চেষ্টা করব না। বরং এই জিনিসগুলো আমাদের জীবনে অতিরিক্ত জিনিস এবং এই অতিরিক্ত জিনিসের আমাদের জীবনের কোন প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে সহজে পাওয়া জিনিসগুলোর যেমন কোন মূল্য নেই তাই আমরা সবসময় চেষ্টা করব অন্য মানুষকে সাহায্য করার যাতে করে তারা কঠোর পরিশ্রম করে তারা তাদের জীবনের চাহিদা গুলো পূরণ করতে পারে। এজন্য প্রত্যেকটা জিনিস পূরণ যখন আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে করতে পারব তখন কিন্তু আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
আসলে এই জীবনটা একটা বড় কঠিন জায়গা যেখানে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় আমাদের জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য। আপনি যখন কঠোর পরিশ্রম করে সামান্য একটা জিনিস যখন আপনার জীবনে পূরণ করতে পারবেন তখন কিন্তু আপনার মনে একটা আলাদা ধরনের শান্তি আসবে এবং আপনার মনোবল আরো অনেক বেশি বেড়ে যাবে। আসলে এইভাবে আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস এর চাহিদা পূরণ করতে পারি এবং এই চাহিদা পূরণের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। একই সাথে আমরা আমাদের পরিবারের মানুষগুলোর চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।