মানুষ চাইলে সবকিছু সম্ভব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবকিছু সম্ভব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


possible-4062883_1280.jpg



লিংক


এই পৃথিবীতে মানুষ চাইলে কিন্তু যে কোন কিছু করতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে একটা চাওয়ার মত মন মানসিকতা থাকতে হবে এবং একই সাথে তাদের কিন্তু চেষ্টাও থাকতে হবে। আসলে জীবনে যদি চেষ্টা না করা যায় তাহলে কিন্তু জীবনে কখনো সব কিছু পূরণ করা যায় না এবং আমাদের জীবনটা সবসময় পিছনের দিকে পিছিয়ে যায়। আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যে মানুষগুলো জীবনে সফলতা অর্জন করতে চেয়েছে তারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছে এই কঠোর পরিশ্রমের দ্বারা। আসলে এই মানুষগুলোকে দেখে যদি আমরা অনুপ্রাণিত হতে পারি তাহলে আমরাও জীবনে সফলতা অর্জন করতে পারব।


আসলে এই পৃথিবীতে মানুষের অসাধ্য বলতে কোন কিছুই নেই। অর্থাৎ মানুষ যদি কোন কিছু নিয়ে চেষ্টা করে তাহলে সেই জিনিসটা অবশেষে সমাধান করতে পারে এবং একইভাবে তাদের সামনে যা কিছুই আসুক না কেন তারা সব সময় চেষ্টা করে যাতে করে সেইগুলো সমাধান করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সব সময় একজন মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করি তাহলে কিন্তু কখনো আমাদের অন্য মানুষগুলো ভালোবাসবে না বরং তারা সবসময় আমাদেরকে ঘৃণা করার চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে যারা ঘৃণা নিয়ে বেঁচে থাকে তারা কিন্তু কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতেও পারেনা।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সব সময় চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু অন্য মানুষগুলো আমাদের দেখে তারাও আমাদের মতো করে চলার চেষ্টা করবে এবং তারাও তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবে। আসলে মানুষ চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব করতে পারে। কিন্তু এই চেষ্টার পেছনে রয়েছে তার সৎ মন মানসিকতা। অর্থাৎ যে মানুষগুলো সব সময় অন্য মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে তারা যদি সেই চেষ্টায় একটু ভালো কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তারা জীবনে অনেক বেশি ভালো কিছু করতে পারবে।


আসলে ভালো করার মত মন মানসিকতা সব সময় প্রত্যেকটা মানুষের মধ্যে রাখতে হবে। যদিও এই ভালো মন-মানসিকতা এখন মানুষের মাঝে খুঁজে পাওয়া বড়ই কঠিন। আসলে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষের কোন ধরনের ক্ষতি না হয় এবং সব সময় আমরা অসাধ্যকে সাধন করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সকল অসাধ্য কাজকে সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা আধুনিক যুগ থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। তাইতো সবাইকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সুন্দর একটা পৃথিবী তৈরি করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

আপনার গল্পও ভালো লেগেছে

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 64881.76
ETH 1827.11
USDT 1.00
SBD 0.47