ফিরে যেতে চাই সোনালী সময়ে


boy-4752707_1920.png

Source

আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে আমরা যদি আমাদের অতীতের সময়গুলোতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না মধুর হতো। সেই সময়গুলোকে আমরা কতই না মিস করি, যার কারণে সেই সময়গুলোতে আবারো ফিরে যেতে চাই। কিন্তু বাস্তবতায় অনেকটাই ভিন্ন। আমরা চাইলেও সেই সোনালী সময়ে ফিরে যেতে পারব না। তবে সেই সোনালী সময়ের অনুভূতিগুলো অনুভব করতে পারবো। আমি এখনো যখন আশেপাশের রাস্তার পাশ দিয়ে যাই যদি কেউ খেলাধুলা করে সে ক্ষেত্রে আমার নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় এবং তাদের খেলাধুলা দেখেই আমার নিজের অনেক বেশি ভালো লাগে। তখন সেই ছোটবেলার অনুভূতিগুলো অনুভব করতে পারি।

আবার মাঝে মাঝে যখন ছোটবেলার সেসব বন্ধু-বান্ধবের সাথে দেখা হয় তখন অনেকটাই ভালো লাগে। যদিও এখনো আর তেমন কোন বন্ধু-বান্ধব এলাকায় নেই। প্রত্যেকটা বন্ধু হয়ে বিভিন্ন ধরনের ব্যস্ততায় জর্জরিত। কেউ কেউ তো আবার দেশ ছেড়ে দেশের বাহিরে চলে গেছে। সব মিলিয়ে ছোটবেলার যে সব বন্ধু-বান্ধব ছিল, যেসব খেলার সাথী ছিল, যাদের সাথে সবসময় আড্ডা দিতাম। তারা সময়ের বিবর্তনে কোথায় যেন হারিয়ে গেছে। সময়ের ব্যস্ততা এবং পরিবারের দায়িত্বের মাঝে নিজেদের অস্তিত্বকে যেন ভুলতে বসেছে সবাই। কিন্তু তারপরও ঈদের সময় মাঝে মধ্যে অনেকের সাথে দেখা হয়ে যায় যেটা অনেকটাই আনন্দঘন মুহূর্ত সৃষ্টি করে।

আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে যদি সেই সময় ফিরে যেতে দেওয়া হতো তাহলে আমি কখনোই সেই সময় থেকে এই বর্তমানে চলে আসতাম না। সে সময়ে কোন টেনশন ছিল না, শুধুমাত্র আনন্দ ছিল এবং সেই সময়টা উপভোগ করার মত হাতে প্রচুর সময় ছিল। যে বিষয়গুলো এখন আমরা ভালোভাবেই অনুধাবন করতে পারছি। এখন হয়তো আমাদের সকলেই ভালো মানের জায়গায় রয়েছি। কিন্তু সে ধরনের সময় কারো কাছেই নেই যে আগের সব বন্ধু-বান্ধবের সাথে বসে দুঘন্টা আড্ডা দেবো। যাই হোক আপনারাও কি এরকম মনে করেন তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63406.11
ETH 1675.05
USDT 1.00
SBD 0.41