সততার পুরস্কার (পঞ্চম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কিন্তু তার ক্ষেত্রে সে কোন রকম সাহায্য পায় না। ফুয়াদ বুঝতে পারে তাকে ইচ্ছাকৃতভাবে চাপে রাখার জন্য বদলি করা হয়েছে। তবে শতো সমস্যা সত্ত্বেও ফুয়াদ কখনো তার আদর্শ থেকে এক বিন্দু সড়ে না। সে তার কাজ পরিপূর্ণ সততার সাথে করতে থাকে। যার ফলে নতুন অফিসেও তাকে পদে পদে নানা সমস্যায় পড়তে হয়। এইভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর ফুয়াদ একদিন তার বাড়িতে আসে। আসার আগে সে তার পরিবারকে কোন কিছুই জানায় না। সে মনে মনে তাদেরকে একটা সারপ্রাইজ দেয়ার পরিকল্পনা করে।

Black and Gold Fancy New Year Card_20240817_214505_0000.png

তবে পরিবারকে সারপ্রাইজ দিতে গিয়ে ফুয়াদ নিজেই হতবাক হয়ে যায়। সে বাড়িতে পৌঁছে দেখে তার পুরাতন কলিগ তার বাসায় রয়েছে। তাকে রাতের বেলা বাসায় দেখে ফুয়াদ প্রচন্ড রেগে যায়। পরে তাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর সে তার স্ত্রী সাথেও অনেক রাগারাগি করে। পরদিন আশেপাশের দু-একজন লোক ফুয়াদকে জানাই তার স্ত্রী কয়েক মাস ধরে এই লোকটার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। লোকটা নাকি প্রায় প্রতিদিনই ফুয়াদের বাসায় আসে। এই সমস্ত কথাবার্তা শুনে ফুয়াদ খুবই ভেঙে পড়ে।

সে সেই দিনই আবার তার নতুন কর্ম ক্ষেত্রে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে তার অফিস থেকে কয়েক দিন ছুটি নেয়। সে তার জীবন নিয়ে চিন্তা করতে থাকে। ফুয়াদ চিন্তা করে সৎ থেকে সে এই জীবন থেকে কি পেলো? তার আশেপাশের সবাই এমনকি তার নিচের যারা আছে তারা সবাই তার থেকে ভালো জীবন যাপন করে। অভাব অনটনে থেকেও ফুয়াদ সুখে ছিলো। কিন্তু তার স্ত্রীর এই অবৈধ সম্পর্ক তাকে মানসিকভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছিলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ফুয়াদের স্ত্রী তো দেখছি একেবারে জঘন্য। সে কিভাবে পারলো ফুয়াদের পুরনো কলিগের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে। আসলে মহিলা লোভে পড়ে গিয়েছে। কারণ ফুয়াদের স্ত্রী আগে থেকেই লোভী ছিলো। তাইতো সারাক্ষণ ফুয়াদকে বলতো ঘুষ খাওয়ার কথা। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62642.23
ETH 1642.42
USDT 1.00
SBD 0.41