পরিশ্রমী মানুষের চিন্তাভাবনা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিশ্রমী মানুষের চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


thought-1014406_1280.jpg



লিংক


এই পৃথিবীতে যারা সব সময় কঠোর পরিশ্রম করে তাদের চিন্তাভাবনা এবং সাধারণ মানুষের চিন্তা ভাবনা কিন্তু অনেক বেশি আলাদা থাকে। আসলে আপনি একজন কঠোর পরিশ্রমী মানুষের সাথে যখন মেলামেশা করবেন তখন তাদের চিন্তা ভাবনা দেখে আপনিও সত্যিই অবাক হয়ে যাবেন। কেননা এই মানুষগুলো সব সময় চেষ্টা করে যে কি করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি জীবনে পরিশ্রম করে নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারি তাহলে সেই জীবনের সব সময় আমরা সুখ অনুভব করতে পারব। এজন্য আমাদের প্রতিনিয়ত পরিশ্রমী মানুষের মতো চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।


কিন্তু আমরা বাস্তব জীবনে এর উল্টোটা সব ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ বর্তমান সময়ের মানুষগুলো কখনো কোনো ধরনের পরিশ্রম করতে চায়না এবং তাদের চিন্তাভাবনা থাকে যে কি করে তারা পরিশ্রম না করে জীবনে অর্থ উপার্জন করুক। আসলে এই মানুষগুলো যতই পরিশ্রম না করে উন্নতি করার চিন্তা ভাবনা করুক না কেন তারা কিন্তু কখনো তাদের নিজেদের জীবনকে সামান্য পরিবর্তন করতে পারে না এবং এর জন্য তাকে সারা জীবন অনেক বেশি কষ্ট অনুভব করতে হয়। এজন্য একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে পরিশ্রমই জীবনের সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ আপনি সারা জীবন পরিশ্রম করে যাবেন তাহলে কিন্তু আপনার জীবনের সুখ অটোমেটিক আপনার জীবনে চলে আসবে। এতে আপনার কোন কিছুর জন্য অপেক্ষা করতে হবে না।


আসলে মানুষের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা যদি না থাকে তাহলে তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে পরিশ্রমী মানুষের চিন্তাভাবনার মত যদি আমরা চলতে পারি তাহলে হয়তোবা তাদের মতো সব সময় এগিয়ে যেতে পারবো না কিন্তু একটু হলেও আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য একটা বিষয়ে আমাদের সব সময় সজাগ থাকতে হবে যে আমাদের সম্মুখে যদি কোন কাজ আসে তাহলে আমরা সেই কাজটাকে সর্বপ্রথম কখনও ভয় পেলে চলবে না। অর্থাৎ নির্ভয়ে সেই কাজটি করার প্রচেষ্টা আমাদের সবসময় করতে হবে এবং আমরা যখন সেই কাজটি করতে পারব তখন কিন্তু অবশ্যই পরবর্তী কাজের জন্য আমরা প্রস্তুত হতে পারব।


এজন্য আমরা সবাই মিলে অবশ্যই নিজেদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে থাকবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা আসল পরিশ্রমী মানুষ তারা কখনো নিজেদেরকে শান্ত রাখতে চায় না অর্থাৎ তারা কোনো না কোনোভাবে নিজেদের মস্তিষ্ককে সচল রাখার চেষ্টা করে। আর এভাবে যদি খাও আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একদিন না একদিন অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং একইসাথে আমাদের সমাজকে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমাদের চিন্তাভাবনাকে আরো বেশি উন্নত করতে হবে এবং প্রতিনিয়ত পরিশ্রমের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@darklights, আপনার "পরিশ্রমী মানুষের চিন্তাভাবনা" নিয়ে লেখা পোস্টটি খুবই অনুপ্রেরণামূলক! আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এমন জীবনমুখী লেখা সত্যিই খুব দরকারি। পরিশ্রমের গুরুত্ব এবং কীভাবে এটি আমাদের জীবনকে উন্নত করতে পারে, সে সম্পর্কে আপনার সহজ ভাষায় দেওয়া বার্তাটি হৃদয় ছুঁয়ে যায়।

আমি বিশেষভাবে আপনার লেখার গভীরতা এবং বাস্তব উদাহরণগুলোর প্রশংসা করছি। আপনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে, অলসতা পরিহার করে কিভাবে একজন মানুষ তার জীবনকে সুন্দর করতে পারে। আপনার এই পোস্টটি অন্যদেরকেও পরিশ্রমী হতে উৎসাহিত করবে।

আপনার লেখার ধরণটি খুব সাবলীল এবং সহজেই বোধগম্য। যারা জীবনে উন্নতি করতে চান, তাদের জন্য এটি একটি মূল্যবান দিকনির্দেশনা।

পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ! আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষা করছি। চালিয়ে যান!

 11 months ago 

পরিশ্রমী মানুষের চিন্তাভাবনা সব সময় আলাদা হয়। সে সব সময় পরিশ্রম করতে ভালোবাসে এবং নিজের সফলতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66465.63
ETH 1795.38
USDT 1.00
SBD 0.43