খারাপ মানুষে পৃথিবী ভরে গেছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আপনি যদি খারাপ মানুষদের বাদ দেন তাহলে কিন্তু আপনি কখনো ভালো মানুষ খুঁজে পাবেন না। অর্থাৎ ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা এতটা বেশি যে এতে করে এই পৃথিবীতে এখন সুখ শান্তিতে বসবাস করা বড় একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে যে দেশে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি সেই দেশ কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। কেননা এই খারাপ মানুষ গুলো কখনো নিজেদের দেশের উন্নতি চায় না। বরং তারা সবসময় চেষ্টা করে কি করে অন্যের কাছ থেকে অর্থ সম্পত্তি কেড়ে নিয়ে নিজেদের অর্থ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করা যায়। আসলে এই খারাপ প্রকৃতির লোকেরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। যারা মানুষদের উপর সবসময় অত্যাচার করে।
আসলে আমরা যদি সব ভালো মানুষেরা একতাবদ্ধ না হতে পারি তাহলে কিন্তু এই খারাপ মানুষদের বিরুদ্ধে গিয়ে আমরা প্রতিবাদ করলে সেই প্রতিবাদ কিন্তু বেশিক্ষণ কখনো টিকে থাকবে না। অর্থাৎ খারাপ মানুষের সংখ্যা যেহেতু বেশি তাই তারা এই ভালো মানুষদের উপর অনেকটা চাপের সৃষ্টি করবে। কিন্তু যদি সবাই একসঙ্গে থাকতে পারে তাহলে হয়তোবা প্রথম অবস্থাতে আমাদের ভয় পেয়ে তারা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। আসলে একটা মানুষ যদি খারাপ কাজকর্ম করে তাহলে সেই খারাপ কাজকর্মের ফলে তাদের কোন মনে দয়া মায়ার সৃষ্টি হয় না। আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে একজন ভালো মানুষ যদি কোন একটা ভুল করে খারাপ কাজ করে এর ফলে কিন্তু সে অনেক বেশি অনুতপ্ত হয়।
আসলে এই মানুষদের মধ্যে দয়ামায়া বলে কোন কিছুই নেই। অর্থাৎ তারা শুধুমাত্র বিবেকহীন ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ তাদের বিবেক বুদ্ধি বলে কোন কিছুই নেই। আসলে একজন মানুষের ক্ষতি করে যদি আমরা জীবনে বড় হতে চেষ্টা করি তাহলে কিন্তু সেই বড় হওয়াটা আমাদের জীবনে বেশিক্ষণ স্থায়ী থাকবে না। অর্থাৎ একটা সময় আমরাও অন্যের ক্ষতি করার জন্য নিজেরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করব। তাইতো একটা জিনিস আমাদের মনের ভিতর থেকে সব সময় বের করে ফেলতে হবে যে জোর করে কারো ক্ষতি করে তার থেকে সম্পত্তি নিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করব না। আসলে এতে করে মানুষের চোখে যেমন আমরা একজন ঘৃণার পাত্র হয়ে যায় ঠিক তেমনি তারা কখনো আমাদের পছন্দ করে না।
আসলে এইভাবে যদি পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু এই পৃথিবীতে আইন কানুন বলে কোন কিছু কখনো থাকবে না। অর্থাৎ সবাই সবার নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করবে এবং সবাই সবার ক্ষতি করতে ব্যস্ত থাকবে। এরপরে একটা সময় এমন হবে যে মানুষের ক্ষতি করতে করতে মানুষগুলো এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে চলতে থাকলে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। তাইতো আমাদের অবশ্যই উচিত যাতে করে এই খারাপ মানুষের থেকে বের হয়ে আসা যায় এবং নিজেদের মন মানসিকতা ত্যাগ করে একটা ভালো মন মানসিকতার অধিকারী হয়ে জীবনে বড় হওয়া যায় কি করে সেজন্য আমরা সবসময় চেষ্টা করব। আর এর ফলে আমরা সুন্দর করে পৃথিবী তৈরি করতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
🫰ভালোবাসা অবিরাম