পৃথিবী এখন হাতের মুঠোয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পৃথিবী এখন হাতের মুঠোয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


world-153534_1280.webp



লিংক


একটা সময় ছিল আমাদের কাছে এই পৃথিবীটা অনেক বড় মনে হতো। অর্থাৎ তখন মনে হতো যে এই পৃথিবীটার পুরো জ্ঞান আমরা কখনো সংগ্রহ করতে পারব না অথবা জানতে পারবো না। কিন্তু আধুনিক যুগে মানুষের এই ধরনের চিন্তাভাবনা পুরোটাই বদলে গেছে। অর্থাৎ মানুষকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি আধুনিক যুগের আধুনিক জিনিসগুলো ব্যবহার সম্পর্কে অজ্ঞ থাকেন তাহলে কিন্তু আপনি কখনো পৃথিবীর সঠিক জ্ঞান কখনোই জানতে পারবেন না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে সে কিন্তু ততই এই পৃথিবী সম্পর্কে ধ্যান-ধারণা লাভ করতে পারবে। আসলে এই সব কিছু হয়েছে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে।


কেননা এই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা বিভিন্ন দেশের জ্ঞান হাতের মুঠোয় জানতে পারছি। আসলে মানুষ আগে জ্ঞান অর্জনের জন্য প্রধানত বই-পুস্তক পড়াশোনা করত। কিন্তু এখন মানুষ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বই-পুস্তকের ব্যবহার অনেক বেশি কমিয়ে ফেলে এই পৃথিবীর সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করতে পারছে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বিজ্ঞানের অন্যতম আবিষ্কার গুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হল মোবাইল এবং কম্পিউটার। আসলে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত পৃথিবীর যেকোন প্রান্তের খবর নিমিষেই জানতে পারছি। আসলে মানুষের এই ধরনের চিন্তাভাবনা আগে কখনো মানুষ ভাবতে পারেনি।


কেননা মানুষ এই আধুনিক যুগে পদার্পণ করার পর থেকে মানুষের চিন্তা ভাবনা যেমন উন্নত হতে শুরু করেছে তেমনি ঠিক মানুষ আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে যে এখন যে যত বেশি পৃথিবীর সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তাকে আমরা তত বেশি জ্ঞানী মনে করব এবং এই জ্ঞানী মানুষগুলো সব সময় একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ যখন তারা অন্য দেশ সম্পর্কে ভালো জিনিস গুলো জানতে পারবে তখন সে জিনিসগুলো নিজেদের দেশে প্রয়োগ করার চেষ্টা করবে। আর এর মাধ্যমে সেই দেশের মানুষ গুলো সব সময় এই উন্নত জিনিসগুলো পেয়ে তারা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবে।


এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু পৃথিবীর যেকোনো কিছু খুব দ্রুত জানতে পারি ঠিক তেমনি আমরা পৃথিবীর যেকোন প্রান্তে খুব দ্রুত চলাচলও করতে পারি। আসলে এই আধুনিক যুগের মানুষগুলো এতটা বেশি আধুনিক হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত নিজেদেরকে আরও বেশি আপডেট করতে চেষ্টা করছে এতে করে একদিন আমাদের কাছে এই পৃথিবীটা একদম সরিষা দানার মত মনে হবে। এজন্য আমরা সব সময় আমাদের নিজেদের মন-মানসিকতাকে উন্নত করার চেষ্টা করবো এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে নিজেদের জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আর এর ফলে পৃথিবী আমাদের কাছে আর কখনো অচেনা বলে মনে হবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

A very philosophical article, I feel very beneficial after reading it.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64144.58
ETH 1798.79
USDT 1.00
SBD 0.38