নীলসাগর

ducks-7312081_1920.jpg

Source

আপনারা অনেকেই হয়তো নীলসাগর কথাটি অনেকবার শুনেছেন এবং এই নীলসাগর আমাদের নীলফামারীর একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। এই নীলসাগর ঘিরে রয়েছে অনেক বড় একটি ইতিহাস। এছাড়াও বর্তমানে নীল সাগর হয়ে উঠেছে নীলফামারী জনগণদের জন্য একটি ভ্রমণ পিপাসু জায়গা। যেখানে শীতকাল আসলেই এর প্রকৃতির রং ফুটে ওঠে এবং প্রকৃতির মাঝে যে সৌন্দর্য রয়েছে। সেটা আমরা সকলেই উপভোগ করতে পারি।

নীলফামারী শহর থেকে আজ ১৪ কিলোমিটার উত্তরে এই নীলসাগরের অবস্থান। নীলফামারী শহর থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না। এই নীলসাগর প্রকৃত রূপে ফিরে আসে প্রতি শীতকালীন কারণ এই শীতের সময় অনেক দেশের অতিথি পাখি আমাদের এই নীলসাগরে এসে পাড়ি জমায় এবং সেখানেই কয়েক মাস যাপন করে। এই মনমুগ্ধকর দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এই নীল সাগরের বিচরণ করে।

নীলসাগর গিয়েছিলাম আজ থেকে বহু বছর আগে যদিও আমার বাসা নীলফামারী কিন্তু কাজের কারণে ঢাকায় থাকতে হয়। তাই নীলফামারীতে খুব বেশি একটা যাওয়া হয় না। তবে এবার সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদে সপরিবার নিয়ে নীলসাগরের সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আসবো। আপনার কি কখনো নীল সাগরের নাম শুনেছেন। তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42