দুর্গাপূজার এক অনন্য মুহূর্ত

20250930_005808.jpg

দুর্গাপূজা মানেই আলো, আনন্দ, ভক্তি আর শিল্পের এক অপূর্ব মিলন। প্রতি বছর অসংখ্য থিম, নকশা আর ভাবনায় সাজানো হয় প্যান্ডেল ও প্রতিমা, যার প্রতিটিই যেন একটা একটা নতুন গল্প বলে। এবারের পূজায় ঘুরতে গিয়ে হঠাৎ চোখে পড়ে যায় এই অসাধারণ মূর্তিটি। এটা শুধু যেনো একটা মূর্তি নয়, যেন শক্তির এক জীবন্ত প্রকাশ। এই মূর্তির বিশেষত্ব প্রথমেই চোখে পড়ে তার ভঙ্গিতে। মূর্তির রূপটি এখানে একটা রহস্যময় এবং অগ্নিময় শক্তির প্রতীকের মতো। দেখে মনে হবে পাথরের মতো গাঢ় রঙের মূর্তিটি চারপাশের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক গভীর স্থিরতা নিয়ে।

এছাড়া মূর্তির গলায় ঝুলছে রুদ্রাক্ষের মতো মালা, তার ওপর জড়ানো উজ্জ্বল গাঁদা ফুলের মালা, যা অন্ধকারের মধ্যেও আগুনের মতো জ্বলজ্বল করছে। মূর্তির পেছনে পাহাড় বা গুহার মতো থাকায় পুরো পরিবেশটি আরও হয়ে উঠেছিলো গম্ভীর ও রহস্যময়। মনে হচ্ছিল যেন দেবী প্রকৃতির অন্তরাল থেকে প্রকাশিত হয়েছে এবং অন্ধকার ভেদ করে শক্তির আলো ছড়িয়ে দিয়েছে। দেবীর এই গম্ভীর রূপ যেন মনে করিয়ে দেয়, জীবনের অন্ধকার সময়েও শক্তি আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। আর সবথেকে বড়ো কথা হলো- এমন শিল্পকর্ম শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার মতোই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63822.38
ETH 1788.97
USDT 1.00
SBD 0.38