সবচেয়ে বড় দুর্গা পুজো প্যান্ডেল

20251001_024311.jpg

দুর্গা পুজো মানেই শুধু দেবীর আরাধনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, সংস্কৃতি, শিল্প আর এক অসাধারণ উৎসবের অনুভূতি। এবারের পুজোয় কল্যাণীর আইটি আই মোড়ে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তা সত্যিই অবিস্মরণীয়। বিশেষ করে এই প্যান্ডেলটি- কল্যাণীর সবচেয়ে বড় দুর্গা পুজো প্যান্ডেল, যা তার বিশালতা আর রঙ বদলের অসাধারণ আলোর খেলায় সবার নজর কেড়ে নিচ্ছিলো। আইটি আই মোড়ে পৌঁছানোর পর দূর থেকেই চোখে পড়ছিল বিশালাকার এই প্যান্ডেলটি। অনেকটা স্তূপাকৃতি ডিজাইন, যেন কোনো প্রাচীন মন্দিরের আধুনিক রূপ। প্রতিটি স্তরে সূক্ষ্ম কারুকাজ, যা শিল্পীরা তাদের নিখুঁত হাতের কাজকে স্পষ্টভাবে তুলে ধরেছিলো।

প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন একটা আলোর রাজ্যে প্রবেশ করেছি। চারদিকে মানুষের ভিড়, সবার হাতে মোবাইল- এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য সবাই ব্যস্ত ছিল। এই প্যান্ডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আলোকসজ্জা। এক এক মুহূর্তে এক এক রঙ। কখনো লাল, কখনো বেগুনি, আবার কখনো নীল বা সোনালি। এই রঙের পরিবর্তন শুধু প্যান্ডেলটাকে আলোকিতই করছিলো না, বরং এক একটা নতুন আবহ তৈরি করছিলো। এত বড় আয়োজন স্বাভাবিক ভাবেই বিপুল সংখ্যক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এমন দৃশ্য শুধু মুগ্ধ হয়ে দেখতে হয়। কল্যাণীর আইটি আই মোড়ের এই দুর্গা পুজো প্যান্ডেলটি নিঃসন্দেহে অন্যতম আকর্ষণের ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36