অবৈধতায় আনন্দ বেশি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ জাতির সাইকোলজি কিভাবে কাজ করে সেটা বোধহয় আমার মনে হয় যে কোনো বিশেষজ্ঞ, বিজ্ঞানী এখনো সেই ভাবে ব্যাখ্যা করতে পারেনি কিংবা সেভাবে আবিষ্কার করতে পারেনি। কারণ মানব মস্তিষ্ক প্রচন্ড জটিল আর এই মস্তিষ্ক দিয়ে যখন মানুষ কোনো কাজ করে কিংবা কোনো কিছু চিন্তা করে। তখন সেটা আসলে অন্যের দ্বারা চিন্তা করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। এই জটিল মস্তিষ্ক দিয়ে আমরা যখন কোনো কিছু ভাবি। তখন আসলে সেটা আমরা বিবেচনা করাটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ ওই যে বললাম ,মানুষ এর মস্তিষ্ক যেহেতু জটিল। সে ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটিও হয় অসম্ভব জটিল।

এই মানুষের মধ্যে আসলে আমি যে ব্যাপারটি অনেক বেশি রিয়েলাইজ করেছি এবং যে ব্যাপারটা আসলে আমি অনেক বেশি দেখেছি। সেটা হলো ,আমি এই ব্যাপারটি বেশ দেখেছি যে মানুষ আসলে অবৈধতার মধ্যে বেশি সুখ খুঁজে নেয় এবং অবৈধ ব্যাপার মানুষের বেশি পছন্দ হয়। আমি জানিনা এই ব্যাপারটি কেনো এমন হয়। অর্থাৎ অবৈধ ব্যাপার কিন্তু আমাদের পছন্দ না হওয়ার কথা।

তাও কেনো যেনো আমাদের অবৈধ ব্যাপার গুলোই অনেক বেশি পছন্দ হয় এবং যেকোনো অবৈধ কাজ করতে আমি দেখেছি যে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করে। আমি জানিনা ,এটা মানব মস্তিষ্কের কোনো জটিলতা কিনা। কিন্তু এটা আমি অনেকভাবেই রিয়েলাইজ করেছি এবং অনেক ঘটনার প্রেক্ষিতেই আসলে আমি এই ব্যাপার গুলো সম্মুখীন হয়েছি। অর্থাৎ যে জায়গায় ভালো কাজ করতে পারবে কিংবা যে জায়গায় মানুষ আসলে ভালো কাজের মাধ্যমে কোনো কিছু আদায় করতে পারবে। সেখানেও যদি সুযোগ থাকে অর্থাৎ অবৈধতার সুযোগ থাকে। তাহলে সেখানেও মানুষ আসলে অবৈধ কোনো কাজ করতে বেশি পছন্দ করবে। এটাই আমার প্রশ্ন হলো,আসলে কি তবে অবৈধতার মধ্যে আনন্দ বেশি? কারণ অবৈধতার মধ্যে যদি আনন্দ নাই থাকতো।তাহলে কেনো মানুষ অবৈধতার মধ্যেই সবসময় সুখ খুঁজতে যায়। আর যদি সেটা থাকে। তাহলে ব্যাপারটি আসলে কি ,কিভাবে কাজ করে? আমার আসলে অনেক কিছুই জানার আছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66565.95
ETH 1814.66
USDT 1.00
SBD 0.42