রাজনীতির নোংরা খেলা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রাজনীতির নোংরা খেলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে কিছুদিন আগে পর্যন্ত অনেক সুখে শান্তিতে সবাই বসবাস করত এবং কারো সাথে কোন ধরনের বিবাদে জড়িয়ে পড়তো না। আসলে আমরা সামাজিক নাগরিক হিসেবে আমাদের একটা মাত্র পরিচয় হলো আমরা মানুষ। আসলে আগে মানুষে মানুষে এত দ্বন্দ্ব থাকত না এবং কোন জিনিস নিয়ে মানুষ এত ধরনের বিবাদে জড়িয়ে পড়তো না। আসলে দিন দিন সমাজ কাঠামো ভেঙে পড়ছে এই সব রাজনীতির নোংরা খেলার ফলে। যদিও এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ লোকেরা। কেননা তারা রাজনীতির এই নোংরা খেলা সম্পর্কে কখনো কোন ধারণা থাকে না এবং তারা বোঝে না যে এসব রাজনীতির লোকেরা কখনো দেশের ভালো চায় না। তারা চায় যে সব সময় কি করে মানুষে মানুষে দ্বন্দ্ব বিবাদ ঘটানো যায়। আসলে এইসব দিক থেকে চিন্তা করলে আমাদের মনে হয় যে আমাদের পৃথিবী থেকে যদি রাজনীতি উঠে যেত তাহলে আমরা আবার সুখে শান্তিতে সবাই মিলে মিশে এক জায়গায় বসবাস করতাম।


আসলে রাজনীতির নামে কিছু অসাধু লোক সবসময় মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং এর ফলে সমাজে বিভাজনের সৃষ্টি হয়। এছাড়াও আগে প্রতিটা ধর্মের লোকেদের মধ্যে অনেক সহানুভূতি ছিল এবং ভালোবাসাও ছিল। কিন্তু এসব লোকেরা বর্তমান সময়ে এইসব ধর্মের মধ্যে বিবাদে সৃষ্টি করে এক এক ধর্মের লোককে আলাদা করে দিয়েছে এবং কোন ধর্মের লোক এখন কোন ধর্মের লোককে পছন্দ করেনা। আর এখন সবাই মনে করে যে কোন ধর্মের লোক কোন ধর্মের লোককে ভালোবাসে না এবং তারা সবসময় একে অন্যের ক্ষতি করতে চায়। আসলে এভাবে চলতে থাকলে আমাদের সমাজ আর কখনো সঠিক পথে চালনা হবে না এবং ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আসলে এই রাজনীতির নোংরা খেলা থেকে কেউ বেরোতে পারে না।


আসলে এই রাজনীতি করার ফলে দেশের জনগণের কোন উন্নতি না হলেও যেসব রাজনীতির উপরে শ্রেণীর লোক রয়েছে সেসব শ্রেণীর লোকেদের সবথেকে বেশি উপকার হয়। কেননা এসব শ্রেণীর লোকেরা এসব গরিব শ্রেণীর লোকেদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করে তাদের ব্যাংক ভর্তি করে ফেলে। আপনারা তো প্রতিনিয়ত সংবাদপত্র এবং টিভির চ্যানেলগুলোতে দেখে থাকেন যে রাজনীতির লোকেরা কিভাবে দেশের সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়ে তাদের ঘর বোঝাই করেছে। আসলে কোনদিনও পাপ করে যদি কোন টাকা ইনকাম করা যায় অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করে যদি কোন টাকা উপার্জন করা হয় তাহলে সেই টাকার কোন মূল্য থাকে না। আর এজন্য একদিন না একদিন তাদের মুখোশ আমাদের সমাজের সবার সামনে ফাঁস হয়ে যায়।


কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে এইসব রাজনৈতিক অসৎ ব্যক্তিরা শত অন্যায় করেও আজ ছাড়া পেয়ে যাচ্ছে। আসলে এইসব রাজনীতিক অসৎ ব্যক্তিদেরকে আমাদের সব সময় মাথায় তেল দিয়ে চলতে হয়। কেননা তাদের পয়সার জোরে তাদেরকে সহজে কোন কিছু দিয়ে আটকানো যায়। এছাড়াও তারা সমাজে এতটা পাওয়ার নিয়ে চলে যে তাদের কোন কিছু কোন সাধারণ ব্যক্তি যদি বলে তাহলে এর শাস্তি অনেক কঠোরভাবে সেইসব সাধারন মানুষদের পেতে হয়। এজন্য আমাদের সবাইকে এসব অসৎ ব্যক্তিদের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে এবং তারা যাতে আমাদের এইসব দেশে নোংরা রাজনীতির খেলা খেলতে না পারে এজন্য আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 years ago 

বর্তমানে রাজনীতিটা অসৎ ব্যক্তিদের হাতেই জিম্মি। যার কারণে রাজনীতির প্রতিহিংসা ছড়াচ্ছে শুধু। রাজনীতির নামে অপরাধনীতি সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করতেছে। আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। পোস্টটি বাস্তবতাকে কেন্দ্র করে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাংলাদেশের মতো এমন নোংরা রাজনীতি অন্য কোনো দেশে নেই। আমাদের দেশে যারা রাজনীতি করে, তাদের ক্ষমতা দেখলে অবাক হয়ে যেতে হয়। তারা বিভিন্ন ধরনের অপরাধ করার পরেও কোনো শাস্তি হয় না। তাছাড়া বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে টাকা উপার্জন করে। কিন্তু সাধারণ জনগণ সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। মাঝেমধ্যে মনে হয় রাজনৈতিক নেতাকর্মীরা ই শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। আর আমরা উগান্ডা থেকে এসেছি হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37