নির্বোধ কে বোঝানো দায়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একজন মানুষ হিসেবে সব সময় যে সবকিছু প্রথমবারেই বুঝে ফেলবো কিংবা কোনো কিছু না বলা সত্ত্বেও বুঝে ফেলবো সেটা সব সময় না হতেও পারে। এবং মানুষ কোনো কিছু একবার বললেই যে বুঝে যাবে এমনটা ও না হতে পারে। অর্থাৎ বুঝা এবং না বুঝার একটা ব্যাপার থেকেই যায় সবকিছুতে এবং এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার।
সেই সাথে মাঝেমধ্যে এমন টাও হতে পারে যে কেউ হয়তো কোনো বিষয়ে একটু কম বুঝছে এবং সে বিষয়টাই হয়তো অন্য কেউ একজন যতটুকু দরকার নেই। তার চেয়েও বেশি বুঝছে এবং কোনো ব্যাপারে হয়তো কেউ অনেক বেশি পারদর্শিতা দেখাতে পারছে এবং সে ব্যাপারটাতেই হয়তো অনেকের অনেক বেশি দুর্বলতার থেকে যাচ্ছে। অর্থাৎ এসব একেবারে স্বাভাবিক একটা ব্যাপার।
মানুষ একটু কম বুঝতেই পারে, একটু বেশি বুঝতেই পারে। কিন্তু যারা নির্বোধ তাদেরকে বুঝানো সত্যিই খুব বেশি কঠিন হয়ে পরে। যেমন : ধরুন আপনি কোনো একটা সাধারণ বিষয় খুব সাধারণভাবেই তাকে বুঝাতে চেষ্টা করছেন এবং সঠিক টাই বুঝাতে চেষ্টা করছেন। কিন্তু এমন কিছু মানুষ দেখবেন। যারা নিজে যেটা ভালো বুঝবে সেটা ছাড়া অন্য কারো কোনো ভালো শুনতে নারাজ। এমনকি সে নিজে যদি বুঝতেও পারে যে, সে ভুলটাই বুঝেছে কিংবা ভুলটাই করছে। তাও তারা তাদের কথার নড়চড় করবে না। তারা আসলে নির্বোধ, তাদের কোনো বোধ শক্তি নেই।অহেতুক উলটো পাল্টো ভাবে ভাবে।
আমি মনে করি এই ধরনের মানুষদের আসলে বুঝানোটাই ভুল। কারণ তারা এমনভাবে মানুষকে বিরক্ত করতে পারে। অর্থাৎ একটা মানুষ হাজার বুঝালেও তারা বুঝতে চায় না। তাই আমি মনে করে নির্বোধদের কাছ থেকে কিছুটা দূরে থাকাই উচিত কারণ তারা কখনোই বুঝতে চায় না কোনো কিছু। তার উপর তারা যদি আবার ঘাড়ত্যাড়া স্বভাবের হয়। তাহলে তো হয়েই গেলো। তাহলে সেই মানুষগুলো যাদের জীবনে যায়, তাদের জীবনে মোটামুটি ছারখার করে ছাড়ে।
হ্যাঁ এক ধরনের লোক আছে যারা নিজে যেটা বুঝবে সেটাকে সঠিক মনে করবে আসলে এই জাতীয় মানুষগুলোকে বোঝানো কষ্ট। সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নির্বোধ মানুষগুলোকে ঘাড়তেরাই বলা যায়। কারণ যে ক্ষেত্রে সে বুঝতেছে সে ভুলটাই বুঝছে, কিন্তু সে নিজের কথার নড়বড় করে না। নিজে যেটা বুঝে সেটাই সে মনে করে সঠিক। এমন মানুষগুলোকে যত সুন্দর করেই বুঝানো হোক না কেন, কখনোই বুঝবে না তারা। আর এমন মানুষদের বোঝানোটা বোকামিই হয়ে যায়।
প্রায় প্রতিটি সমাজে কিছু কিছু নির্বোধ মানুষ রয়েছে, যারা নিজে তেমন কিছুই বুঝে না, কিন্তু তাদেরকে কিছু বুঝাতে গেলেও কথা কানে নেয় না। মোটকথা তাদের মাথায় যেটা একবার ঢুকে,সেটাই করার চেষ্টা করে। এই ধরনের মানুষদের সাথে কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়। তাই তাদের কাছ থেকে দূরে থাকা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।