You are viewing a single comment's thread from:

RE: ঐতিহ্যের অপর নাম ভালোবাসা - আমার বাংলা ব্লগ কনটেস্ট -৬৫ এর জন্য বানালাম ভালোবাসার পুলি

in আমার বাংলা ব্লগ2 years ago

শুরুতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই।শীতকাল মানেই পিঠাপুলির সমাহার।ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো দিদি আপনার পোস্ট টি পড়ে।আমাদের বাড়িতেও কখনোই কেনা চালে গুঁড়ি দিয়ে পিঠা বানানো হতো না।আমাদের বাড়িতে একটা কাঠের ঢেঁকি ছিলো ওটাতেই চালের গুঁড়ি করা হতো আর সে দিনটা কেমন জানি একটা উৎসব উৎসব মনে হতো।আপনার বোন চালের গুঁড়ি খেয়ে ফেলেছিলো জেনে খুব হাসি পেলো।ভালোবাসার কোনো রং হয়না তারপরও আমরা লাল রং কেই ভালোবাসার রং হিসেবে মনে করি। আর সেই রং রূপ পুলি পিঠার মধ্যে দেখতে পেলাম যা সত্যিই অসম্ভব রকমের ভালো লাগার মতো বিষয়।আর শেষে মামনির এক্সপ্রেশন জাস্ট এক কথায় অসাধারণ।😍সবমিলিয়ে অসম্ভব রকমের সুন্দর হয়েছে।আশাকরি খুব ভালো কিছু হবে।শুভকামনা নিরন্তর।❤️

Sort:  
 2 years ago 

আপনার কথাগুলো পড়তে বেশ ভাল লাগল। ধন্যবাদ দিদিভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36