You are viewing a single comment's thread from:

RE: অদ্ভুত এক জেনারেশন!

in আমার বাংলা ব্লগ2 years ago

বর্তমান সমাজের ছেলেমেয়েদের কার্যকলাপ দেখলে মনে হয় আমরা ভিন্ন গ্রহে বসবাস করছি।আমাদের সময় ক্লাস ফাইভ সিক্স মানে অবুঝ বাচ্চা,আর এখনকার ক্লাস সিক্স ফাইভের বাচ্চারা কয়টা প্রেম করে তার ঠিক নেই।এরকম ঘটনা আমার চোখের সামনেও বেশ কয়েকটা ঘটেছে আমি পুরাই হতভম্ব এদের কার্যকলাপ দেখে।আপু আপনি হয়তোবা কারো সাথে তেমন কথাবার্তা বলেন না জন্য হুট করে এরকম একটা খবর শুনে শিহরিত হয়েছেন!কিন্তু আমরা প্রতিনিয়ত বাইরে যাতায়াত করি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়াআসা করি তখন রাস্তাঘাটে এসব ঘটনা প্রতিনিয়তই চোখে পড়ে।আর দেখে নিজেই লজ্জা পেয়ে যাই বলার মতো কোন ভাষা থাকে না।জানিনা আগামীতে আরো কি অপেক্ষা করছে নেক্সট জেনারেশনদের জন্য।ঈশ্বর সবার সুবুদ্ধি প্রদান করুক।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39