You are viewing a single comment's thread from:

RE: পেঁপের ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের বাড়িতে অনেক প্রকারের নিরামিষ রান্না হতো কারন আমার ঠাঁকুমা নিরামিষভোজী ছিলেন সেই সুবাদে নতুন নতুন নিরামিষ খাবার খাওয়ার সুযোগ হতো।ডালের বড়ি দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট খেয়েছি অনেকবার কিন্তু কাঁকড়া বা কুঁচো চিংড়ি দিয়ে কখনো আমিষ ভাবে ঘন্ট খাওয়া হয়নি।সত্যি কথা বলতে কাঁকড়া আমি খাই না তাই এর টেস্ট আমার জানা নেই।দাদা আপনি ছোট কাঁকড়া দিয়ে পেঁপের ঘন্ট রান্না করেছেন তা দেখতে বেশ লোভনীয় লাগছে যদিওবা খেতে পারবো না কিন্তু দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে খেতে।দাদা আপনার থেকে শিখে নিলাম একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবো।লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36