You are viewing a single comment's thread from:

RE: কাজের ক্ষেত্রে সুরক্ষা অনিবার্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আপনি একদম ঠিক বলেছেন যে কোনো কাজের ক্ষেত্রে সুরক্ষা সবার আগে নিশ্চিত করা দরকার।দাদার মতো একজন বিচক্ষণ মানুষ এবং তার সহকর্মীরা সবাই মিলে আমাদেরকে যেভাবে দিনের পর দিন সুরক্ষা দিয়ে যাচ্ছেন তাতে করে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপু।আমি ব্যক্তিগতভাবে আপনার কাজের প্রতি একনিষ্ঠতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই।আপু আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে আমাদের সকলের।আপনার মতো একজন দক্ষ মানুষ সবসময়ই আমাদের নেতৃত্ব দিচ্ছেন এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার।প্রতিটি হ্যাংআউট এ যখন আপনি বলেন যে আপুরা ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় আমাকে ডিএম করবেন তখন সত্যিই মন থেকে অনেক টা ভরসা পাই।আপু আপনার সুস্থতা কামনা করছি।চোখের প্রতি যত্নশীল হবেন।ধন্যবাদ আপু।শুভকামনা নিরন্তর।❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37