ভাইরাল হওয়া বা কোনকিছু ভাইরাল করা একটা মানসিক রোগে পরিণত হয়ে দাঁড়িয়েছে আজকাল।এতে করে কত মানুষের ক্ষতি হচ্ছে তা কেউ একবারও ভেবে দেখে না।স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই হতে পারে তা চুরি করে ভিডিও বানিয়ে ভাইরাল করা যে কতটা নিচু মানসিকতার পরিচয় দেওয়া তা যদি বিকৃত মানসিকতার লোক গুলো বুঝতো তাহলে এরকম জঘন্য কাজ করতো না।অসভ্য গুলোকে খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারলে আর কেউ এরকম খারাপ পরিস্থিতিতে পড়তো না। আপু আপনি কথা গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন যা থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিৎ যারা এই ধরনের নোংরা কাজের সাথে জড়িত।অনেক অনেক ধন্যবাদ আপু।