বর্তামানে ইন্টারনেট বিভ্রান্তি সবখানেই একই অবস্থা। আমাদের এখানেও কমবেশি এরকম হয়, আসলে যে জিনিসের সুবিধা যত তার অসুবিধাটাও মানুষ কে বেশি ভোগান্তির মধ্যে ফেলে। দাদা আপনাদের সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় আবার সেই সাথে হ্যাংআউট চলাকালীন এই অবস্থা হয়েছে এটা সত্যিই অনেক ভোগান্তি ও টেনশনের কারন হয়ে দাঁড়িয়েছিল সেটা একটু হলেও অনুভব করতে পারছি। হ্যাংআউট এর দিনে সবসময়ই ভয়ে থাকি এই বুঝি বিদ্যুৎ চলে যাবে, আজকাল কেন জানি মোবাইল ডাটারও খুব সমস্যা কাজ করতে চায়না। ঈশ্বর সহায় ছিল বলেই মনে হয় পাশের বাসার ভাইয়ের নেটওয়ার্ক ছিল আর তাই দিয়ে নিজের সমস্যার একটু হলেও সমাধান করতে পেরেছিলেন। ঈশ্বর আপনার সবসময়ই সহায় হোক এই প্রার্থনা করি দাদা।🙏
গুরুত্বপূর্ণ সময়ে গেলেই বেশি সমস্যা হয়। অন্য সময়ে যখন যায় বিশেষ বুঝতে পারিনা।