You are viewing a single comment's thread from:

RE: Attention please📍কিছু কথা ও প্রশ্ন সকলের উদ্দেশ্যে।

in আমার বাংলা ব্লগ4 years ago

এতদিন পর্যন্ত যা যা ঘটেছে সবই খুব খারাপ ও দুঃখজনক ঘটনা, যা মোটেও কাম্য নয়। দাদা, ছোট দাদা, এডমিন, মডারেটর কারো কোনো দোষ নেই। যত দোষ সব নোংরা, মানসিক বিকৃত কিছু মানুষ রুপি জন্তুর। তারা পৃথিবীতে জন্ম নেয় শুধু ঝামেলা তৈরি করার জন্যই কিন্তু তারা এটা বোঝে না যে এখানে ঝামেলা করে কোনো লাভ হবেনা। শুধু শুধুই নিজের বিকৃত মনের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই না। গতকালের ঘটনায় দাদা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এতো নোংরা পরিস্থিতিতেও দাদা সবকিছু সামলে নিয়েছে নিজেকে, এটা সত্যিই অনেক প্রশংসনীয়। দাদার সিদ্ধান্তে আমরা অনেকটাই হতাশায় পড়ে গেছিলাম তবে আজকে সবকিছু স্বাভাবিক দেখে একটু হলেও স্বস্তিবোধ করছি। আপু আপনাকে শান্তনা দেওয়ার মতো কোন ভাষা আমার জানা নেই তবে একটা কথাই বলতে চাই কমিউনিটির স্বার্থে আপনাদের কে আরও অনেক বেশি কঠোর হতে হবে। আমরা সবসময়ই আপনাদের পাশে আছি, থাকবো আপু। দাদা সহ সকলের মনের অবস্থা কি তা বুঝতে পারছি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সবাই যেনো স্বাভাবিক হয়ে উঠতে পারেন এই প্রত্যাশা করি। ভালো থাকবেন আপু। ধন্যবাদ। ❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38