You are viewing a single comment's thread from:

RE: ফলুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমাদের এখানে ফলি মাছ বলে, ফলি মাছ দেখতে কিছুটা পাবদা মাছের মতোই লাগে কিন্তু এতে অনেক ছোট ছোট কাটা থাকে যার জন্য খাওয়া টা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের এলাকায় যখন কারো বাচ্চা হয় তখন মায়েদের কে বেশি বেশি করে ফলি মাছ খাওয়ানো হয় তাতে করে নাকি বাচ্চার ঘাড় শক্ত হয় তাড়াতাড়ি যদিওবা এটার কোন সত্যতা আছে কি না আমার জানা নেই, কিন্তু সবার মুখে শোনা কথা। আলু, বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আপনি খুব সুন্দর করে ফলি মাছে ঝোল রান্না করেছেন দাদা, তরকারি হয়ে আসলে দমে বসিয়ে সুগন্ধ জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছেন এতে করে তরকারি স্বাদ আরও অনেক বেড়ে গেছে নিশ্চয়ই? সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63721.87
ETH 1794.34
USDT 1.00
SBD 0.38