একটি ফুলের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে মোটামুটি ভালোই আছি।

আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই দেখছি প্রায় বেশিরভাগ আপু,ভাইয়ারা সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন,সেই ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে,কিন্তু দুঃখের বিষয় আমি আর্ট এ একদম পারদর্শী না সেজন্য কখনো আর্ট করাও হয়না।আমি শুরু থেকেই বলে আসছি যে আমি আমার না পারা বিষয় গুলো মেয়েদের মাধ্যমে পাওয়ার চেষ্টা করছি যাতে কিছুটা হলেও নিজের না পাওয়া গুলো পূরণ হয়।বড় মেয়ে ছোটবেলায় আর্ট শিখেছিলো মোটামুটি ভালোই আর্ট করতো কিন্তু এখন অনেকদিন ধরে আর্ট করার সুযোগ বা সময় কোনটাই পায় না।আজ অনেক দিন পর বড় মেয়ে একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছে সেই আর্ট টি আপনাদের সাথে শেয়ার করছি।
IMG_20230403_214929.jpg

উপকরণ
অফসেট পেপার
পেন্সিল
জেল পেন
স্কেল
চাঁদা
পেন্সিল কম্পাস

IMG_20230403_215304.jpg

প্রথম ধাপঃ

প্রথমে পেন্সিল কম্পাস দি ছোট থেকে বড় কয়েকটি বৃত্ত এঁকে নিয়েছে।
IMG_20230403_215326.jpg

দ্বিতীয় ধাপঃ

এবার চাঁদার সাহায্যে বৃত্তের উপরে ছোট ছোট করে বিন্দু এঁকে নিয়েছে।
IMG_20230403_215345.jpg

তৃতীয় ধাপঃ

এবার স্কেলের সাহায্যে উপরের বিন্দু থেকে নিচে পর্যন্ত লম্বা দাগ এঁকে নিয়েছে।
IMG_20230403_215434.jpg

চতুর্থ ধাপঃ

এবার ছোট বৃত্তের চারদিকে ছোট ছোট ফুলের পাপড়ি এঁকে নিয়েছে।
IMG_20230403_215503.jpg

পঞ্চম ধাপঃ

এবার ছোট পাপড়ির উপরে বড় করে ফুলের পাপড়ি এঁকে নিয়েছে।
IMG_20230403_215516.jpg

ষষ্ঠ ধাপঃ

এবারে ফুলের পাপড়ির উপরে ছোট ছোট বৃত্ত এঁকে তার উপরে গোলাকার করে পাপড়ি এঁকে নিয়েছে।
IMG_20230403_215549.jpg

সপ্তম ধাপঃ

এবারে ছোট পাপড়ি ও বড় পাপড়ির মাঝে কল্কার মতো এঁকে নিয়ে জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছে।
IMG_20230403_215616.jpg

অষ্টম ধাপঃ

এবারে ফুলের পাপড়ির উপরে গোলাকারের মধ্যে কল্কা এঁকে নিয়েছে এবং উপরের ছোট বৃত্তের মাঝের ফাঁকা অংশ গুলো ভরাট করে নিয়েছে।
IMG_20230403_215754.jpg

নবম ধাপঃ

আর্ট টি পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে নিচে নিজের নাম সাইন করে নিয়েছে।আর এরইমধ্য দিয়ে ফুলের ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন হলো।
IMG_20230403_215809.jpg

IMG_20230403_215833.jpg

এই ছিলো আমার আজকের আয়োজন আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt4qB71h3kU53V1Du5nJCFgBqE5pFFTZHA96K1pkZao1ThYEQe9QtCUvJjm46V5EN4aCJfTXp9w6TUkG2qNn (1).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 3 years ago 

আপু খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে আমি খুব পছন্দ করি এবং আপনাদের আর্ট দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট এর ছোট ছোট ডিজাইনগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আপু।অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মায়েরা তার না পারা ইচ্ছাগুলো সন্তানের মাধ্যমেই পূরন করার চেস্টা করে। আপনিও তার ব্যাতিক্রম নয়। আপনার ইচ্ছাগুলো আপনার সন্তানের মাধ্যমে পূরন করেন। আপনার বড় মেয়ে গানে যেমন পারদর্শী আর্টেও বেশ ভাল। বেশ সুন্দর হয়েছে ম্যান্ডালা আর্টটি। অনেক অনেক শুভ কামনা আপনার ও আপনার মেয়ের জন্য।

 3 years ago 

জ্বি আপু প্রতিটি বাবা মায়ের ইচ্ছে তাঁর না পাওয়া গুলো সন্তানেরা পূরণ করুক আমিও তার ব্যতিক্রম নই।মোটামুটি সবধরনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা ঈশ্বর ভরসা।দোয়া করবেন আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি চেষ্টা করলে যে উপায় পাওয়া যায় সেটার বাস্তব উদাহরণ আপনার এই ফুলের ম্যান্ডেলা আর্ট ৷ আসলে এটা সত্যি যে সময়ের সাথে সাথে যখন নিজের সত্নান গুলো মনে হয় অনেক মেধাবী হয়৷ যেমন আমার বাবার কথাই যদি বলি ৷ যে কোনো কাজ বা আইডিয়া না পেলে আমার সাহায্য নেয় ৷ব্যাস ওমনি কাজ ক্লিয়ার ৷
যা হোক অনেক সুন্দর ছিল ফুলের ম্যান্ডেলা আর্ট টি ৷

 3 years ago 

হ্যাঁ আমিও তাই করি যখন কোনকিছু বুঝতে পারিনা না অনেক সময় ইচ্ছে করেই বলি এটা আমি পারি না তোমরা আমাকে একটু হেল্প করো। তখন মেয়েরা আমাকে সুন্দর ভাবে বুঝিয়ে দেয়।এটাই আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। ধন্যবাদ ভাই।

 3 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট খুবি সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন আমার খুবি ভালো লাগে। আজকের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার বড় মেয়ে গানের সাথে সাথে অসাধারণ ম্যান্ডেলা আর্ট করে।এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আগে আরও অনেক ভালো আর্ট করতে পারতো কিন্তু অনেক দিন ধরে আর্ট নিয়ে বসার সময় সুযোগ পাচ্ছে না তাই এখন অনেকটাই ভুলে গেছে আপু।দোয়া করবেন আপু আগামীতে যেনো আরও অনেক ভালো কিছু করতে পারে।ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুল আমরা খুবি ভালো লাগে।তাই আপনার ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হলাম। এই আর্টটি অনেক সুন্দর হয়েছে।ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুল সকলেই ভালোবাসি আমরা তাই ফুলের সবকিছুই অনেক ভালো লাগে। অসম্ভব সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট টি অনেক ভালো লাগছে দেখতে আপু।আপনি বেশ সময় নিয়ে আর্ট করেছেন।এই আর্ট গুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন।ধন্যবাদ আপু সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই আপু আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য।

 3 years ago 

সত্যি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আপনার বড় মেয়ের এরকম সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন দেখে। আসলে যারা অঙ্কন করায় পারদর্শী তারা বরাবরই অনেক সুন্দর অঙ্কন করে আপনার মেয়ে দেখছি তাদের মধ্যেই একজন। এই মান্ডেলা অংকন দেখি আমি সত্যিই মুগ্ধ চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি ভাইয়া যারা আঁকতে পারে তারা খুব সহজেই যেকোনো জিনিস দেখলে এঁকে ফেলে,কিন্তু আমি পারিনা তাই এসব আমার কাছে খুবই কঠিন মনে হয়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু প্রথেমেই বলবো আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক গুন বেড়ে গেল। আসলে আমাদের যে সব প্রতিভা থাকতে হবে এমন নয় কিন্তু। কিন্তু অন্যের প্রতিভাকে নিজের বলে চালিয়ে দেওয়ার মানসিকা আপনাকে গ্রাস করতে পারেনি। যাই হউক বড় মামুনি কিন্তু বেশ সুন্দর ম্যান্ডেলা আর্ট করে। যা দেখে আমি মুগ্ধ।

 3 years ago 

আপু আমি সবসময়ই মনে করি না পারাতে কোনো লজ্জা নেই,কিন্তু অন্যের করা কোনো কোনো কিছু নিজের বলে চালিয়ে দেওয়ার মধ্যে অনেক লজ্জা আছে।আমি আর্ট করতে পারিনা কিন্তু আমার মেয়ে পারে এটাই আমার কাছে অনেক গর্বের বিষয়।আমার মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন আপু যাতে আগামীতে আরও ভালো কিছু করতে পারে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38