উত্তরবঙ্গের বিখ্যাত চিকেন ঝাল পোলাও রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি রেসিপি ব্লক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশাকরি আমার আজকের রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রতিটি এলাকার কিছু বিখ্যাত খাবার রয়েছে তার মধ্যে এটি আমাদের উত্তরবঙ্গের একটি বিখ্যাত ও জনপ্রিয় খাবার।এই পোলাও এর বিশেষত্ব হলো এটা পোলাও হলেও এটা মূলত ভাতের সিদ্ধ চাল দিয়ে তৈরি করা হয়।তাই ইচ্ছে করলেই যেকোনো সময় অল্প খরচে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করা যায়।ভাতের চাল দিয়ে তৈরি করা হয় জন্য কমবেশি সকলেই খুবই তৃপ্তি সহকারে খেতে পারে এবং এর স্বাদ সকলে মন ভরিয়ে দেয়।আজ অনেক দিন পর বাসায় ঝাল পোলাও তৈরি করলাম তাই সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি,আশাকরি সকলেন অনেক ভালো লাগবে।

IMG_20240303_203502.jpg

IMG_20240303_203524.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...iu2nRnUt4CgdZELw31vFAQRZMVUN4j3ZZmKyG3Pdj2Ucd5Hti7iRvMDT8E3d8nHSz1LQ3mBUFBLoSM8xYgzfLoQvhckuEPebLURzryu7GYJFR3q1uZ3AdvqKUr.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbr3NLMLZnhrdRqPwLyGfo67pSFwzw2EEaCftUfSziyJ2xFDia62QkbkJFNz7...xX4hK8ieFFZh8sFdRCNoFpBkuAvG3N8eHd8PXq7t9a7mTbUzUC5gL813RXd81WPUvj47XJZygHxLYQ8C8LKFh8Gug6o3jLjoMerfxUdATkNUBsBUGED6uL86xv.png

উপকরণ
সিদ্ধ চাল
মুরগির মাংস
সিদ্ধ ছোলা
আলু
পেঁয়াজ
রসুন
কাঁচামরিচ
শুকনা মরিচ
টমেটো
আদা রসুন বাটা
জিরাগুঁড়া
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
লবণ
গোটা জিরা
তেজপাতা
গরমমসলা
তেল
ঘি

InCollage_20240303_201803536.jpg

ধাপ-১

প্রথমে ছোলা গুলো ভালো করে ধুয়ে নিয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম।তারপর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

InCollage_20240303_201856503.jpg

ধাপ-২

ভাতের চাল গুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি।

InCollage_20240303_201952845.jpg

ধাপ-৩

কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে,গোটাজিরা তেজপাতা গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচামরিচ গুলো দিয়ে দিয়েছি।তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

IMG_20240303_205924.jpg

ধাপ-৪

পেঁয়াজ ভাজা হলে মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।তারপর গুঁড়া মসলা গুলো দিয়ে দিয়েছি।
InCollage_20240303_202113563.jpg

ধাপ-৫

এবার বাটা মসলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।তারপর সিদ্ধ ছোলা গুলো দিয়ে দিয়েছি।

InCollage_20240303_202202588.jpg

ধাপ-৬

এবার আলু গুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
InCollage_20240303_202310884.jpg

ধাপ-৭

এবার টমেটো গুলো দিয়েছি,তারপর চাল গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি।
InCollage_20240303_202340432.jpg

ধাপ-৮

এবার পরিমাণমতো জল দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG_20240303_223935.jpg

ধাপ-৯

জল শুকিয়ে চাল সিদ্ধ হয়ে আসলে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখেছিলাম।
InCollage_20240303_202506850.jpg

ধাপ-১০

এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।তারপর একটা পাত্রে তুলে নিয়েছি।

IMG_20240303_224356.jpg

পরিবেশন

IMG_20240303_203502.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  
 2 years ago 

আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে জিভে পানি চলে আসলো। চিকেন ঝাল পোলাও রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

সেদ্ধ চাল আর ছোলা দিয়ে এভাবে চিকেন ঝাল পোলাও করলে খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায়ও এভাবে মাঝে মাঝে রান্না করা হয়। চিকেন ঝাল পোলাও রেসিপি দারুন হয়েছে আপু।

 2 years ago 

হ্যাঁ আপু সিদ্ধ চাল সাথে ছোলা দিয়ে ঝাল পোলাও খেতে সত্যিই ভালো লাগে।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোলা দিয়ে এভাবে পোলাও রান্না করে খাওয়া হয়েছে তবে কখনো চিকেন এবং ছোলা একসঙ্গে দিয়ে রান্না করা হয়নি। আপনার রেসিপি দেখে তো লোভ লেগে গেল। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবো। সামনে অবশ্য রমজান আসছে বেশ কাজে আসবে আপনার রেসিপিটি। ধন্যবাদ বৌদি দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোলা চিকেন দিয়ে সাথে বড় বড় করে আলু সবমিলিয়ে অসাধারণ একটি ব্যাপার ছিলো এই রেসিপি টি তে। অবশ্য রমজান মাসে ট্রাই করবেন দেখবেন সারাদিন রোজা রাখার পুর খেয়ে খুব তৃপ্তি পাবেন।আপনাকেও ধন্যবাদ ভাবি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা আমার কাছে ইউনিক একটা রেসিপি। ভাতের চাল দিয়ে এমন সুস্বাদু পোলাও হয় এটা আমার জানা ছিল না। তবে এটা আমি না খেয়েও দূর থেকে আন্তাজ করতে পারছি, খেতে দূরদান্ত স্বাদের হবে। বেশ গুছিয়ে বর্ননা দিয়েছেন, যা দেখে আশাকরি তৈরি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কখনো উত্তরবঙ্গে যাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে উত্তরবঙ্গের চিকেন ঝাল পোলাও রেসিপি তৈরি করেছেন। যেটা বিখ্যাত একটি খাবার বাড়িতেই খুব সুন্দর করে রেসিপি করলেন ভালো লাগলো । যদি কোনদিন উত্তরবঙ্গে যাওয়া হয় এই বিখ্যাত ঝাল রেসিপি খেয়ে আসবো। অনেক ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি চিকেন ঝাল পোলাও যে উত্তরবঙ্গের বিখ্যাত জানা ছিলো না। তবে এভাবে অনেক গেয়েছি খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপির উপকার গুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজা হয়েছিলো। অনেক সময় নিয়ে রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আহা!! কি মজার রেসিপি তৈরি করেছেন দিদিভাই, দেখেই তো লোভ লেগে গেল। মনে হচ্ছে পরিবেশনের প্লেট থেকে তুলে খেয়ে ফেলি।আপনি ঠিকই বলেছেন, উত্তরবঙ্গের বিখ্যাত চিকেন ঝাল পোলাও রেসিপি খেতে খুবই স্বাদের হয়। আমার মা খুব মজার করে এই রেসিপি তৈরি করতে পারেন। আজ আপনার পোস্টে সুস্বাদু এই রেসিপি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম সত্য কথা বলেছেন আপু প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু বিখ্যাত খাবার থাকে, ঠিক তেমনি ভাবে উত্তরবঙ্গের বিখ্যাত চিকেন ঝাল পোলাও রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মত করে এরকম ভাবে খুবই কম খাওয়া হয়েছে তবে চিকেন ঝাল পোলাও আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে সবসময়ই। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি ভাই একদম ঠিক বলেছেন উত্তরবঙ্গের একটি বিখ্যাত ও জনপ্রিয় খাবার চিকেন ঝাল পোলাও ৷ আসলে এদিকের মানুষ গুলো চিকন চালের ধান চারা রোপন করে ৷ তাই তো ঘরে ঘরে চিকন চাল পাওয়া যায় ৷ তাই পোলাও টা বেশি খায় ৷ যা হোক দিদি আপনি বেশ সুন্দর করে চিকেন ঝাল পোলাও রান্না করেছেন ৷ দেখে খেতে ইচ্ছা করছে ৷ অনেকগুলো উপাদান দিয়ে রেসেপি টি তৈরি করেছেন ৷
অসংখ্য ধন্যবাদ দিদি ৷

 2 years ago 

চিকেন ঝাল পোলাও রেসিপি টি আমি ভাতের সিদ্ধ চাল দিয়ে তৈরি করেছি আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিলো ভাই।সবমিলিয়ে অসাধারণ একটি রেসিপি ছিলো।ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি একেবারে সঠিক কথা বলেছেন। প্রত্যেকটি জায়গায় একটি বা তার অধিক বিখ্যাত খাবার থাকে। উত্তরবঙ্গের বিখ্যাত ঝাল পোলাও এর কথা শুনে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই বিখ্যাত খাবার এর রেসিপি শেয়ার করেছেন, আপনিও তো একজন বিখ্যাত ব্যক্তি হয়ে গেলেন। অনেক সুন্দর ভাবে আপনি বিখ্যাত পোলাও এর রেসিপি শেয়ার করেছেন। যেভাবে ধাপে ধাপে সবকিছু আপনি শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38