বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আজ অনেকটাই ভালো আছি।হয়তোবা আর দু-এক দিনের মধ্যে পুরোপুরি সুস্থবোধ করবো।

ভালো কিছু কাজ করার মাধ্যমে পুরস্কার অর্জন করাটা খুবই গর্বের। পুরস্কার কর্মের মাধ্যমে আসে আবেগ বা অলসতা থেকে নয়। সবাই কষ্ট করে জীবনে ভালো কিছু অর্জন করার জন্য এর জন্য প্রয়োজন পরিশ্রম। যে কাজ দ্বারা নিজের ও অন্যের ভালো হয় সেই কাজ করতে হবে। তাই যে কাজই করুন না কেন শুধু পুরস্কারের আশায় করলে হবে না সে কাজ অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে।কারণ পুরস্কারের চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ তাই কাজকে গুরুত্ব দিতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের লক্ষ্য অর্জন করাটাই একটি পুরস্কার।
received_212041378398419.jpeg
ছবিটি কানভা দিয়ে তৈরি করা

ছোট ছোট কাজ থেকেও অনেক বড় পুরস্কার পাওয়া যায় তা গতকালই দেখলাম।আমি কখনোই ভাবতে পারিনি যে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাবো।যখন বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড ঘোষণা করে আমার নাম ঘোষণা করেন তখন আমি তো শুনেই অবাক।তারপর যখন আমাকে কিছু বলতে বলা হয় তখন আমি তো পুরাই আবেগাপ্লুত হয়ে যাই কি বলবো বুঝতেই পারছিলাম না।তারপরও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি।শুভ ভাইয়া আমার মনের অবস্থা হয়তো বুঝতে পেরেছিলেন তাই তিনি আমার হয়ে কিছু কথা বলে দেন যা আমার জন্য খুবই ভালো হয়েছে,তাই আমাকে আর বেশি কথা বলতে হয়নি।

গতবছর জুন মাসের ১১ তারিখেই আমার বাংলা ব্লগ এ আমার যাত্রা শুরু হয়।বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার মেয়েকে @rme দাদা গান গাওয়ার সুযোগ করে দেন এটা আমার কাছে যে কত বড় পাওয়া তা বলে বোঝাতে পারবো না।আমাদের rme দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো দুঃসাহস আমার নেই।তিনি আমাদের সকলের কাছে মানুষরূপী ভগবানের মতো।তাকে মন থেকে শ্রদ্ধা ভক্তি করা যায় তাই ধন্যবাদ শব্দটি তার সাথে একেবারেই বেমানান হয়ে যায়।প্রিয় দাদাকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা,শ্রদ্ধা ও ভক্তি জানাই।🙏🙏

বর্ষপূর্তি হ্যাংআউট এ আমার মেয়ের গান শুনে দাদা ১০০ স্টিম উপহার দিয়েছিলেন এই উপহার আমার মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে আজীবন।সেদিনের পর থেকে আজ পর্যন্ত যতগুলো হ্যাংআউট হয়েছে সবগুলোতেই আমার মেয়ে গান গেয়ে শুনিয়েছে।আর সবার কাছ থেকে প্রশংসা,ভালোবাসা অফুরন্ত পেয়েছে।আমাদের @hiramoni ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার রেফারে আমি আজ আমার বাংলা ব্লগ এ একজন ভেরিফাইড ইউজার হয়ে সবার সাথে যুক্ত হতে পেরেছি।তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।আর @shuvo35 ভাইয়ার কথা কি বলবো উনি তো আমাকে সবসময়ই অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন তাই লজ্জা ভয় দ্বন্দ্ব কাটিয়ে আমার বাংলা ব্লগ এর মতো প্লাটফর্মে সতস্ফুর্ত ভাবে কাজ করতে পারছি।আমার মেয়ের এই অর্জনে এই মানুষ দুটিও সমান ভাগীদার।তারা ছিলো বলেই আমার মেয়েকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি।

গতবছরের বর্ষপূর্তি হ্যাংআউট এর পর থেকে আজ পর্যন্ত একটি হ্যাংআউট ও আমি মিস করি নি এটা আমার কাছে একটা নেশার মতো মনে হয় সারা সপ্তাহ জুড়ে এই দিনটির অপেক্ষায় থাকি কখন এই আনন্দঘন মুহুর্তটি আসবে।এমনও দিন আছে যে আমি বাড়িতে গেলে নেটওয়ার্ক সমস্যার কারনে ছুটি নিতে বাধ্য হয় কিন্তু হ্যাংআউট জয়েন করার জন্য বাড়ি থেকে অনেক টা দুরে বিলের ধারে গিয়ে বসে মশার কামড় খেয়ে হলেও হ্যাংআউট শুনেছি এরকম অনেক বার হয়েছে।আমি অসুস্থতার কারনে ছুটি নিলেও হ্যাংআউট এর দিন ঠিকই জয়েন হয়েছি।এতো আনন্দ ভালোলাগা আর কোথাও কখনো পাইনি।আগে সারাদিন ফেসবুক ইউটিউব আরও অন্যান্য মাধ্যমে দিনরাত সময় পার করেছি কিন্তু হ্যাংআউট এর মতো বিনোদন কোথাও পাইনি।

ছোটবেলা থেকে আমার গানের প্রতি অন্য রকমের ভালোলাগা ছিলো কিন্তু সুযোগ সুবিধার কারনে কখনো গান শেখা হয়ে উঠেনি।তাই যখন মেয়ে বড় হলো তখন থেকেই মেয়েকে গান শেখানোর জন্য উঠেপড়ে লেগেছি।আমি আমার অপূর্ণতা গুলো মেয়ের মাধ্যমে পূর্নতা পাই।ওরা যখন গান করে তখন আমার কি যে ভালো লাগে তখন আর আমার মনে একটুও আক্ষেপ থাকে না যে আমি কিছু পারিনা।মনে করি আমি না পারি আমার মেয়ে তো পারছে, আর আমার মেয়ে তো আমরই অংশ।এখনো হয়তো আমার মেয়ের অনেক কিছু শেখার বাকি আছে তার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আশাকরি আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি তাহলে মেয়েদের ভালো কিছু তৈরি করেই ছাড়বো এটা আমার স্বপ্ন।আর আমার স্বপ্ন পূরণ করা ভগবানের হাতে আশাকরি ভগবান আমাকে নিরাশ করবেন না এই বিশ্বাস আমার আছে।🙏🙏

আসলে আমার অনুভূতির পরিমাণ এতো বেশি যে বলে শেষ করতে পারবো না আর আমি সবসময়ই আমার অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করবো না।শুধু একটা কথাই বলবো।আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ,দোয়া ছিলো বলেই আমার মেয়ের এই অর্জন।আমি মা হিসেবে মেয়ের এই অর্জন এ গর্ববোধ করি।সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ দোয়া করবেন যাতে আগামীতে আরও অনেক ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

🙏ধন্যবাদ সবাইকে।🙏

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv (2).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o (2).gif

Sort:  
 3 years ago 

বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো। দিদি আপনার মেয়ে সত্যি চমৎকার গান গায়। প্রতিটি হ্যাংআউটে তার গান শুনেছি। আপনি আপনার মেয়ের মাঝে আপনার স্বপ্ন দেখতে পান যেনে অনেক বেশি ভালো লাগলো। আপনার স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি। আপনার মেয়ের জন্য দোয়া রইল।

 3 years ago 

জ্বি ভাইয়া,আমি আমার প্রতিটি না পাওয়া গুলো ওদের মাঝে পাওয়ার স্বপ্ন সবসময়ই দেখি।সবসময়ই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন ভাইয়া।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার মেয়ে সত্যিই অনেক ভালো গান করে। আমরা সব সময় মামনির গানে মুগ্ধ হই। প্রতিবার হ্যাংআউটে কিংবা বিশেষ কোন প্রোগ্রামে আমরা অপেক্ষায় থাকি মামনির গানের জন্য। এই পুরস্কার মামনির প্রাপ্য ছিল। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

আপু আমার মেয়ের গান আপনাদের ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো।আপনাদের প্রশংসা ও ভালোবাসার জন্যই আমার মেয়ের এই অর্জন।আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার মেয়ের আরও ভালো কিছু হবে এটা আমার বিশ্বাস।ধন্যবাদ আপু।

 3 years ago 

বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন জেনে খুব ভালো লাগলো ‌। অ্যাওয়ার্ড পাওয়াটা আপনার জন্য খুবই আনন্দের। সত্যি আপনার মেয়ের গান গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। প্রত্যেক হ্যাংআউটে আপনার মেয়ে গান শুনতে খুবই ভালো লাগে। বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাওয়ার আপনার অনুভূতি অসাধারণ। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বি ভাইয়া অ্যাওয়ার্ড পাওয়া সত্যিই অনেক আনন্দের বিষয় আমার কাছে।আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য আমি সবসময়ই কৃতজ্ঞ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার মেয়ে সত্যিই অনেক সুন্দর গান করে ।হ্যাংআউট কে মাতিয়ে রাখে যা আমরা সবাই বেশ উপভোগ করি । এ অর্জনটা তারই প্রাপ্য ছিল । এতে সে আরো বেশি অনুপ্রেরণা পাবে এবং দারুণভাবে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবে । সত্যি আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপু হ্যাংআউট এ আপনারা সবাই আমার মেয়ে গান শুনে যে প্রশংসা করেন তা মা হিসেবে আমার জন্য পরম পাওয়া।আপনাদের সুন্দর মন্তব্য গুলো যখন আমার মেয়ে পড়ে তখন ও বলে যে মা আমাকে আরও অনেক ভালো গান গাইতে হবে।আপনাদের দোয়া ভালোবাসা আমার মেয়ের সাফল্যের জন্য অনেক বড় ভুমিকা রেখেছে।সবসময়ই দোয়া করবেন আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি আপনার মেয়ের কন্ঠে গাওয়া গান গুলো আসলেই চমৎকার হয় ৷ হ্যাংআউটে যখন আপনার মেয়ের মিষ্টি কন্ঠে গান শুনি , তখন অনেক ভালো লাগে ৷ বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাওয়া প্রাপ্য ই ছিলো ৷ আপনার সুন্দর অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷ অভিনন্দন এবং শুভকামনা রইল আপনাদের জন্য

 3 years ago 

ভাইয়া আপনাদের কাছে আমার মেয়ের গান অনেক ভালো লাগে জেনে আমারও অনেক ভালো লাগে।মা হিসেবে এই প্রশংসা গুলো আমার কাছে গর্বের বিষয়।আপনাদের দোয়া ভালোবাসা ছিলো বলেই আমার মেয়ে এতো দূর পর্যন্ত আসতে পেরেছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মেয়ের গান কিন্তু বেশ সুন্দর । বেশ ভালো গায়। নিজের না পাওয়াগুলো মেয়ের মাধ্যমে পূরণ করছেন। আশাকরি আপনার স্বপ্ন পুরন হোক। মামনির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।

 3 years ago 

হ্যাঁ আপু নিজের না-পাওয়ার স্বপ্নগুলো মেয়েদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করি। দোয়া করবেন আগামীতে যেন আরো অনেক ভাল কিছু করে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার বাংলা ব্লক কমিউনিটির ২য় বর্ষে একজন বেস্ট সিঙ্গার খেতাব অর্জন করার জন্য আমি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতাকে দারুন ভাবে সকলের নিকট উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আমি আশা করি, আপনি আগামী দিনেও সুন্দর সুন্দর গান পরিবেশন করার মধ্য দিয়ে আপনার এই খেতাবটি অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38