বন্ধুত্ব।❤️
"হ্যালো"
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।
কথায় আছে যে বন্ধুত্বহীন জীবন হল লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব তৈরি হয় মনের মিল থেকে। বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক ।আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি আমাদের জীবনে বন্ধুত্বেরও প্রয়োজন রয়েছে। বন্ধুত্ব মানে হল বিশ্বাস ,ভালোবাসা যত্ন জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের জীবনে বন্ধুদের কতটা গুরুত্ব রয়েছে তা বলে বোঝানো সহজ নয়। একজন প্রকৃত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান হয়ে থাকে। আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এর মধ্যে একটি হলো বন্ধু। একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের বিষয়।
আজ থেকে ঠিক ১৮ বছর আগে জনি দিদির সাথে আমার পরিচয়।জনি দিদি হলো আমার হাসবেন্ড এর বন্ধুর অরূপ দাদার ওয়াইফ,সেই সুত্রে আমার বিয়ের দিন থেকে ওনার সাথে পরিচয়।অরূপ দাদার সাথে আমার হাসবেন্ড এর খুবই ভালো সম্পর্ক তাই মাঝে মাঝেই ওনাদের সাথে ফোনে যোগাযোগ এবং ছুটিতে দেখা করা হতো।প্রথম দিন থেকে আমি জনি কে দিদি বলে ডাকতাম তার কারন হলো উনি বয়সে আমার থেকে কিছুটা বড় তাই দিদি বলে ডাকতাম আর উনি আমাকে নাম ধরে ডাকেন।শুরুর দিকে আমাদের সম্পর্ক যে খুব ভালো ছিলো তা নয়,মাঝে মধ্যে কথা হতো দেখা হতো এই আর কি।
মানুষের জীবন মানেই সুখ-দুঃখমিশ্রিত এক যাত্রীছাউনি। জীবনের পথে চলতে গিয়ে সুখ-স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দুঃখ-যন্ত্রণাও সামনে এসে দাঁড়ায় এটাই স্বাভাবিক ঠিক তেমনি আমার জীবনও এর ব্যতীক্রম নয়।যখন খারাপ সময়ে দুঃখ কষ্টের মধ্যে দিন পার করেছি তখন সেই কথা গুলো বলার মতো তেমন কেউ ছিলো না আমার জীবনে।বিয়ের পর সব কষ্টের কথা বাবা-মাকে বলা যায় না আর ভাইদের তো কখনোই বলা যায় না।তখন মনে মনে ভাবতাম যদি আমার একটা বড় বোন থাকতো তাহলে তার কাছে সব কষ্টের কথাগুলো শেয়ার করতে পারতাম কিন্তু তা নেই বলে মনের কষ্ট মনেই চেপে রেখে দিন পার করতাম।
ঈশ্বর হয়তো আমার বড় বোন না থাকার কষ্ট টা বুঝতে পেরে জনি দিদিকে আমার জীবনে তাঁর দেওয়া শ্রেষ্ঠ উপহার হিসেবে দিয়েছেন। তাই মাঝে মধ্যে কথা বলতে বলতে কখন যে জনি দিদির সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ি তার কোনো দিনক্ষণ আমার মনে নেই।যখনই মন খারাপ লাগতো জনি দিদিকে ফোন করে কথা বলতাম কয়েক মিনিট কথা বলতাম তখন একটু হলেও ভালো লাগতো আর এভাবেই কথা বলতে বলতে একটা সময় গিয়ে ওনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।আমার খারাপ লাগা ভালো লাগা সবকিছুই তার সাথে শেয়ার করি উনিও তাই।আস্তে আস্তে আমাদের কথা বলাটা যেনো নেশায় পরিনত হয়ে গেলো একদিন কথা না বলতে পারলে কিছুই ভালো লাগতো না। আমরা কথা বলতে গেলে কখন ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায় বুঝতেই পারিনা।
আমাদের কথা বলা শুরু হলে আর থামার উপায় নেই যতক্ষণ পর্যন্ত না আমাদের ফোনের টাকা শেষ না হয়।আমাদের হাসবেন্ড রা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে আমরা প্রতিদিন কি এতো কথা বলি এমন কি আমাদের বাচ্চারাও☺️ জনি দিদির মেয়ে তো প্রায়ই প্রশ্ন করে ওনাকে যে মা তোমার আর কাকিমনির কথা কি জীবনেও শেষ হবে না?😁 আর দুজনার বর এর একই ডায়লগ টাকা তো ইনকাম করো না তাই গায়ে লাগে না...😄 যে যাই বলুক না কেনো আমরা কারও কোনো কথায় কান না দিয়ে ১৮ টি বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছি।আমার বিশ্বাস জীবনের বাকি সময় গুলোও আমাদের একইভাবে চলবে.........
আজ এ পর্যন্তই,আবার অন্য কোনো একদিন জনি দিদির আরও অনেক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
একদম ঠিক বলেছেন আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি আমাদের জীবনে বন্ধুত্বেরও প্রয়োজন রয়েছে। আপনাদের বন্ধুত্ব অনেক বছর স্থায়ী রয়েছে জেনে অনেক ভালো লাগলো। আঠারোটি বছর আপনারা দুইজন একসাথে এভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পার করেছেন আর আপনাদের দুজনকে দেখতে অনেক ভালো লাগছে। সত্যি বন্ধুত্ব ছাড়া জীবন একদম অসম্পূর্ণ থাকে। তবে একজন বন্ধু যেমন সৎ পথে নিয়ে যেতে পারে তেমনি অসৎ পথেও নিয়ে যেতে পারে। সঠিক সময়ে সঠিক বন্ধু নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অনেক ভালো লাগলো। আপনাদের জন্য আশীর্বাদ রইল যাতে বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিতে পারেন। ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু একজন প্রকৃত বন্ধুই পারে একজন মানুষ কে সঠিক পথে নিয়ে যেতে।আপনার আশীর্বাদ যেনো আমাদের বন্ধুত্ব কে আরও দৃঢ় করে। ধন্যবাদ আপু।
জীবনে এমন একজন বন্ধু পেলে আর কি লাগে। সুখে দুখে সবসময় কাছে একজন বন্ধুকে প্রয়োজন হয়। যার কাছে মনের সবকিছু খুলে বলা যায়। আপনার দিদির সঙ্গে ১৮ বছরের বন্ধুত্বের জেনে ভালো লাগলো। এত বছরের বন্ধুত্ব নিশ্চয়ই অনেক ভালো সম্পর্ক বোঝা যাচ্ছে। তাছাড়া ঠিকই বলেছেন বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আপনার বড় বোন না থাকার দুঃখ অনেকটাই দূর হয়েছে এই দিদিকে পেয়ে। দুজনে আরো ভালো সময় কাটান সেই দোয়াই করি।
জ্বি আপু আমার নিজের কোনো বোন নেই বড় তিন ভাই আমি একাই বোন তাই সবসময়ই একটা বোন না থাকার কষ্ট অনুভব করতাম কিন্তু জনি দিদি কে পেয়ে আমার সেই কষ্ট দূর হয়ে গেছে। দোয়া করবেন আপু জীবনের শেষ দিন পর্যন্ত যেনো ভালো দিন কাটাতে পারি।ধন্যবাদ আপু।
প্রত্যক মানুষের জীবনে একটা ভালো বন্ধুর প্রয়োজন। ভালো বন্ধুত্ব ছাড়া জীবন যেন অচল আমাদের। সব কথা তো সবার সাথে শেয়ার করা যায় না। কিছু কিছু কথা আছে এমন বন্ধুদের সাথে আলাপ করা যায়। জনি দিদির সাথে আপনার সম্পর্কের কথা শুনে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনারা দুইজনের সম্পর্ক যেন সারা জীবন এভাবে অটুট থাকে।
জ্বি আপু সব কথা সবাইকে বলা যায় না কিন্তু একজন ভালো বন্ধু কে মন খুলে সবকিছুই বলা যায়। দোয়া করবেন আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলে আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একটা সময় পার হওয়ার পরে সেই দুঃখ কষ্টের কথাগুলো হয়তো বা পরিবারের মানুষের সঙ্গে শেয়ার করা যায় না। অবশেষে আপনি আপনার কথাগুলোর জনি দিদিকে বলতে পেরেছেন এবং মনের সমস্ত কথা তার কাছে শেয়ার করেছেন। আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন অটল থাকুক এই কামনা করি।
ঠিক তাই ভাইয়া, বিয়ের পর সব কষ্টের কথা বাবা মাকে বললে তারা মনে কষ্ট পায় সেজন্য বলা হয়ে উঠে না।আমার যত কষ্টের কথা সব জনি দিদির সাথে শেয়ার করতাম।জ্বি ভাই আজীবন এই সম্পর্ক অটল থাকবে এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন বন্ধু ছাড়া থাকা যায় না।বন্ধু হলো মনের অক্সিজেন। আপনার আর জনি দিদির গল্প পড়ে খুব ভাল লাগলো। যাক আল্লাহ আপনাকে বোন দিয়েছেন।সুখে দুঃখে দুজন দুজনের হয়ে পাশাপাশি আরো ১৮ বছর পার করবেন এই আশা করি।ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
জ্বি আপু বন্ধু হলো বেঁচে থাকার অক্সিজেন। সুখে দুখে আমরা একসাথে আছি এবং একসাথে সারাজীবন এভাবেই থাকবো।ধন্যবাদ আপু।
"একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু বন্ধু আমার"। আপনাদের বন্ধুত্ব এবং সেই সাথে হাসিমাখা ফটোগ্রাফি দেখে আমার এই গানটি মনে পড়ে গেল। সত্যিই আপু,বন্ধু ছাড়া জীবন, লবণ ছাড়া তরকারি যেমন। দীর্ঘ ১৮ বছর থেকে বড় বোনের মত আপনাকে যে আগলে রেখেছে, আর আপনিও তাকে সুখে-দুখে পাশে পেয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনারদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন আজীবন অটুট থাকে এই কামনা করছি।
ভাইয়া এই গান টি অনেক বার শুনেছি,খুবই ভালো লাগার মতো একটি গান।১৮ টি বছর তাকে আমি আমার ভালো লাগা খারাপ লাগার মুহূর্তে পাশে পেয়েছি জীবনের শেষ দিনও যেনো পাশে পাই।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।