প্রথমত আমি আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম।

তারপরে সবগুলো উপকরণ নিয়ে নিলাম।
ব্লেন্ডারের জগে আমি স্লাইস করা আম,কাচামরিচ, লবণ, চিনি আর দুধ পাউডার দিয়ে দিলাম।
এরপরে আমি ৪ কাপ ঠান্ডা পানি আর বরফের টুকরো দিয়ে দিলাম।
এখন আমি সবকিছুকে একসাথে ব্লেন্ড করে নিলাম। আমি ২/৩ বার করে ব্লেন্ড করে নিয়েছি,যাতে সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়।

এরপরে আমি এই শরবতকে ছেকে নিলাম এবং একটি গ্লাসে পরিবেশন করলাম।
একটি লেবুর স্লাইস এবং এক টুকরো আম কেটে গ্লাসে দিয়ে পরিবেশন করলাম।তৈরি হয়ে গেল কাচাআম আর দুধের তৈরি শরবত।


আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে।কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦
💦 BRISTY 💦
💦

কাঁচা আমের শরবত খেয়েছি।কিন্তু কখনো দুধ দিয়ে খাওয়া হয় নি।তবে দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু এভাবে অনেকেই খায়নি। কিন্তু খেতে খুব মজা লাগে ।আপনি তৈরি করে দেখতে পারেন।
কাঁচা আম ও দুধ দিয়ে অনেক মজার একটি শরবত রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই শরবত রেসিপি আমার কাছে ভাল লেগেছে। অনেক সুন্দর ভাবে শরবত তৈরির প্রসেস উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।আমার খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ওয়াও আপু দেখতে অনেক চমৎকার লাগছে। আপনার কাঁচা আম দেখে জিভে জল চলে এলো। কাঁচা আম ও দুধ দিয়ে আপনি মজাদার শরবত তৈরি করেছেন। আপনার কাছ থেকে আজ আমি নতুন একটি রেসিপি শিখে নিলাম
কাঁচা আম ও দুধ দিয়ে শরবত তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক মজাদার একটি শরবত এটি। কাঁচা আমের শরবত তৈরি করার ক্ষেত্রে দুধ দিলে আলাদা একটা ফ্লেভার আসে।
কাঁচাআম আর দুধের তৈরি মজাদার শরবতের রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।এভাবে তৈরী করে খেয়ে দেখতে পারেন ভাইয়া।
আমি কাঁচা আমের শরবত এর আগেও খেয়েছি, তবে সেটা নিজে তৈরি করে খাইনি বাহিরে খেয়েছিলাম। অনেক ভালো লেগেছে, কিন্তু আজকে আপনি কাঁচা আম দিয়ে যেভাবে শরবত তৈরি করেছেন এভাবে কখনোই খাওয়া হয়নি। আপনার রেসিপিটি অনেক ইউনিক ছিল। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাইয়া কাঁচা আমের শরবত দুধ দিয়ে অথবা দুধ ছাড়াও তৈরি করা যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সত্যিই কি চমৎকার হয়েছে কাঁচা আম ও দুধ দিয়ে তৈরি শরবত কখনও খাইনি। আমার জীবনের প্রথম দেখলাম। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি।
আমার খুবই ভালো লাগলো যে এই রেসিপিটা আপনার কাছে নতুন লেগেছে ।আপনি তৈরি করে খেতে পারবেন এভাবে।
কাঁচা আমের কথা ভাবতেই কেমন জানি জিভে জল চলে আসছে, আর কাঁচা আমার দুধের মিশ্রণে শরবত বা জুস কতটা সাংঘাতিক মজাদার হবে সেটা বোঝাই যাচ্ছে। অনেক সুন্দর ছিল আপু আপনার উপস্থাপনা টি, অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমার কাছে পাকা আম থেকে কাঁচা আম খেতে বেশি ভালো লাগে। আর এই কাঁচা আমের শরবত তো খুব মজার হয়।
আপু,কাঁচা আম দিয়ে এতো সুস্বাদু শরবত তৈরি করা যায় সেটি কিন্তু আমি জানতাম না।আপনার এই রেসিপিটি দেখে কালকে ইফতারের জন্য কাঁচা আমের শরবত তৈরি করব খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। কাঁচা আম দিয়ে শরবত তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু, এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
কাঁচা আম দিয়ে অনেক মজাদার শরবত তৈরি করা যায়। এক্ষেত্রে দুধ ব্যবহার না করলেও হয় ।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
এই গরমের সময় শরবত খেতে খুবই ভালো লাগে। ইফতারির পর যদি ঠান্ডা শরবত খাওয়া হয় তাহলে অনেক ভালো লাগে খেতে। আপনার তৈরি করা কাঁচা আম দিয়ে দুধের শরবত আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার শরবত তৈরির প্রসেস আমার কাছে ভালো লেগেছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল এবং সেই সাথে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
জি ভাইয়া ইফতারিতে এমন শরবত হলে অনেক ভাল লাগে। আর সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত মনটা ভালো করে দেয়।
এভাবে আমি কাঁচা আম এবং দুধ দিয়ে শরবত তৈরি করে খেয়ে ছিলাম। এটা খেতে সত্যিই খুবই মজাদার। বিশেষ করে টক আম ব্যবহার করার কারণে খাওয়ার পর গা একদম ঠান্ডা হয়ে যায়। আপনার বানানো শরবত গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। শরবত তৈরির ধাপ গুলো আপনি খুবই ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া কাঁচা আম টক হলেই ফ্লেভারটা ভালো আসে। আর খেতেও ভালো লাগে।