You are viewing a single comment's thread from:

RE: জেলেদের মাছ ধরতে দেখার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

প্রায় ১০ বছর আগেকার কথা যখন আমাদের বাড়ির দুটো পুকুর আমাদের কাছে লিজ ছিল। তখন ভোর বেলায় চাষের মাছগুলো তুলে বাজারে বিক্রি করা হতো। আর সেই সময় সকাল সকাল উঠে মাছ ধরার মুহূর্তগুলো দেখতে ভীষণ ভালো লাগতো। বিশেষ করে ভোরবেলায় মাছ ধরার প্রধান কারণ ছিল ভোর বেলায় মাছের দাম অনেক বেশি থাকে আর রোদের ঝামেলা থাকে না। এজন্য সহজে মাছ ধরা হয়ে যায়। গ্রাম এলাকায় এরকম মুহুর্তগুলো অনেক বেশি হয় এগুলো দেখতেও ভালো লাগে। আপনার অনুভূতিগুলো পড়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38