You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ পরিবর্তন ]

in আমার বাংলা ব্লগlast year

এরা উপরের দিক হতে খুবই পরিপাটি বা ভদ্র পোষাকের দিক হতে খুবই ভালো মানুষ। কিন্তু তাদের ভেতরের দিকটা থাকে সব সময়ের জন্য অভদ্র এবং ময়লায় পরিপূর্ণ। ঐ যে কথায় বলে না, ইচ্ছা থাকলে সড়কের ময়লা সরিয়ে রাখা যায় কিংবা ডাস্টবিনে ফেলা যায় কিন্তু ইচ্ছা থাকলেও মনের মাঝে থাকা কিছু মানুষের ময়লা পরিস্কার করা যায় না।

ভাইয়া এই কথাগুলো যা লিখেছেন একদম মন ছুঁয়ে গেল। যেন আমার মনের কথাগুলোই আপনি আপনার লেখায় ফুটিয়ে তুলেছেন। আসলে মানুষ স্বার্থের কারণে পরিবর্তন হয়। শুধুমাত্র রূপের পরিবর্তনটাই স্বার্থের কারণে হয়ে থাকে। আদতে মানুষের কোন পরিবর্তন হয় না। স্বার্থ যেখানে একটু বেশি থাকে তখন মানুষের পরিবর্তনটা বেশি দেখা যায়। সুপরিবর্তন ভালো লাগে, কিন্তু রূপের পরিবর্তন যখন স্বার্থকেন্দ্রিক হয় তখন আর কোনটাই ভালো লাগেনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39