You are viewing a single comment's thread from:

RE: মৃত্যুর আগের বলে যাওয়া কথা রাখা হয় তো?

in আমার বাংলা ব্লগ2 years ago

এই বিষয়টা আমিও ক্লিয়ার না।তবে শুনেছি এমন কথা।আমার এক বড় মা মারা যাওয়ার আগে বলেছিলেন তার নাতির সাথে একটা মেয়ের বিয়ে দেয়ার কথা।যেখানে তারা দুজন কেউই রাজি ছিল না।কিন্তু বড় মায়ের শেষ কথায় তাদের অমতেই বিয়ে করতে হয়েছে। আর এই কথার কোনো মূল্য আছে কিনা জানিনা।তবে একজন মৃত মানুষের কথার জন্য জীবিত মানুষদের পছন্দ বা ইচ্ছার বলি দিতে হয়। যদিও আমি জানিনা এটার ফল কি। তবে আমাদের বাড়িতে আবার একটা নিয়ম আছে। প্রতিবছরই রমজান মাসে একটা বড় খাবারের আয়োজন করতে হয়। সেটা না করা হলে কলেরা লেগে যায়,আর গণকবর করা লাগে। এটা আমাদের বাড়ির সর্বপ্রথম মানুষের ওসিয়ত করা,যিনি অনেক বড় একজন মানুষ ছিলেন। কিন্তু একবছর না করার কারণে অনেক মানুষের প্রাণহানি হয় কলেরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39