You are viewing a single comment's thread from:

RE: ক্রিয়েটিভ রাইটিং (গল্প)|| প্রবাসীদের জীবনে দুঃখের কোনো সীমা নেই (চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানেরই মা-বাবার প্রতি এবং অন্যান্য সদস্যদের প্রতি যে দায়িত্ব গুলো থাকে সেটা বাস্তব সত্য। তবে এই যে একটা কথিত কথা বড় জনের দায়িত্ব বেশি, এটা একদম নির্ঘাত একটা চাপ প্রয়োগ করা। একথাটা আমি একদমই পছন্দ করি না। অন্যদেরকে কি না খাইয়ে মানুষ করেছে?সবার প্রতি সবার দায়িত্ব কর্তব্য আছে সেটা মেনে নিতে হবে। আর এমন অনেক ফ্যামিলি আছে যারা দেশের বাইরে যে থাকে তার টাকা দিয়ে অট্টালিকা গড়ে অবশেষে তার জন্য কিছুই রাখে না। আর এটাই ঘটলো আপনার মোবারক ভাইয়ের সাথে। এগুলো আসলেই দুঃখজনক। কারণ যেখানে তার মা বাবাই তার জন্য চিন্তা করল না সেখানে অন্য জনের কথা তো বাদই দিলাম। গল্পটা পড়ে তার জন্য খুব খারাপ লাগলো ভাইয়া পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Sort:  
 2 years ago 

মোবারক ভাইয়ের মা বাবা খুবই অন্যায় করেছে মোবারক ভাইয়ের সাথে। পরবর্তী পর্ব আগামী সপ্তাহে শেয়ার করবো ইনশাআল্লাহ। যাইহোক গল্পটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37