You are viewing a single comment's thread from:

RE: জীবনের শ্রেষ্ঠ পাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

পৃথিবীতে এই দুটি মানুষের তুলনা কখনো কারো সাথে করা যায় না। আমরা নিজেদের বাবা মায়ের জন্যই এই পৃথিবীর আলো দেখছি। তারাই আমাদের জীবনকে গড়ে তুলেছে। আর শেষ বয়সে যদি তারা আমাদের থেকে যত্ন না পায় বা যে সময়টুকুই আছে সেই সময়ের মধ্যে আমরা যদি তাদের যত্ন করতে না পারি তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। একজন সন্তানের কাছে শ্রেষ্ঠ হলো তার বাবা-মা।কারণ এই বাবা-মা একদিন তার সন্তানকে শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করেছিল বিধাতার কাছ থেকে। তারা যেমন ছোট থেকে আমাদের আদর যত্নে বড় করে এসেছেন। আমাদের সময় থাকতে আমাদের উচিত তাদের খেয়াল রাখা,ভালো রাখা।তবে এই দুইজন মানুষ না থাকা, কল্পনা করলেও যেন বুক কেঁপে ওঠে। ভালো লাগলো আপু পোস্টটা পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62057.21
ETH 1736.41
USDT 1.00
SBD 0.39