You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৮

in আমার বাংলা ব্লগ3 years ago

হঠাৎ এলো জড়ো হাওয়া
দুমড়ে মুচড়ে দিলো যেন সব,
স্বপ্নের প্রাসাদ ভেঙে হলো চুরমার
থমকে গেল পাখ পাখালির কলরব।

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার মতন
পূরণ করবে সে আপন মনে,
ঝড় এলো ভেঙে গেল সব স্বপন,
মন নিশ্চুপ এই বারিধারার ক্ষণে।

এই শুভক্ষণে চাই যে পাশে
বিশ্বস্ত হাতের ভরসাময় মন,
যার হাতে হাত রেখে যাব বহুদূর
স্বপ্নগুলোও তাই হবে মনেরও মতন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64372.58
ETH 1796.65
USDT 1.00
SBD 0.39