You are viewing a single comment's thread from:

RE: বেথো শাকের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

বেথো শাককে আমাদের এইদিকে বেথুয়া শাক বলে। তবে আমি এই শাকের ২জাত দেখেছি। একটা হলো আপনি যেটা শেয়ার করেছেন এটা, আরেকটা একটু লালচে রঙের আর পাতাগুলোও বড় বড়।আমাদের ছাদের উপরে উপরে ২ধরনের শাকই ছিল।আর আমরা প্রায়ই খেতাম,কিনতে হতো না।আর এই বেথুয়াশাকের বীজগুলো ছড়িয়ে দিলে আবারো অনেক গাছ উঠে যায়।এভাবে কয়েকবার গাছ উঠেছে। আর আমরা এই শাক ভাজি করে খেয়েছিলাম,মজাই লেগেছিল বেশ।আর শিম রান্না করার সময় সাথে আলু এবং এই শাক দিয়েছিল,তখনও খেয়েছিলাম।তবে চিংড়ি দিয়ে এইশাক খাওয়া হয়নি কখনো,এইবার দেখি সময় করে চিংড়ি দিয়ে এইভাবে তৈরি করব।তবে এর এত ওষুধি গুণ আছে জানা ছিল না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39