You are viewing a single comment's thread from:

RE: পালংশাক, ওলকপি এবং আলু দিয়ে হর্ণে চিংড়ির রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

চিংড়ি আর পালং শাক যেন মিশে একাকার হয়ে গিয়েছে এই রেসিপিতে। কারণ পালং শাকের উপরে যখন চিংড়ি গুলো দেয়া হলো তখন দেখতে যত সুন্দর লাগছে ঠিক তেমনি ইচ্ছে করছে সেই চিংড়িগুলো উঠিয়ে একটা করে খেয়ে ফেলি। কারণ চিংড়ি আমার খুবই পছন্দের।পালং শাক খেতেও খুব ভালো লাগে। রক্ত শুন্যতার জন্য এই পালং শাক অনেক বেশি উপকারী। তাছাড়া শীতের সময় আমরা অনেক পালং শাক খেয়েছি। চিংড়ি দিয়েই খাওয়া হয়েছে বেশিরভাগ সময়। তবে যখন চিংড়ি ছিল না তখন অন্যান্য মাছ দিয়েও রান্না করে খেয়েছি। আপনি যেহেতু দুই বান্ডিল শাক নিয়ে এসেছিলেন কিন্তু সে হিসেবে অনেকটা অল্প হয়ে যায়। কারণ
পালং শাক রান্না করার পর অনেক বেশি থাকলেও সেগুলো অল্প হয়ে যায়। তবে ভাগ্য ভাল সে বয়স্ক মহিলার কাছে সর্বশেষ পালং শাক পেয়েছেন। এখন তো সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে এই পালং শাক এর। যাইহোক রেসিপি টা কিন্তু ভালই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64443.02
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38