RE: আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা( শেয়ার করো তোমার সেরা স্বাদের চিংড়ি মাছের রেসিপি )-২৭ এর ফলাফল প্রকাশ
সত্যি বলতে এই প্রতিযোগিতা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। কারণ চিংড়ি মাছ আমার এমনিতেই খুব পছন্দের। আর এর দ্বারা যদি ইউনিক রেসিপি সবার সামনে উপস্থাপন করা যায় তাহলে তো আরো ভালোই লাগবে। সেই হিসেবে প্রস্তুতি নিয়েছিলাম শুরু থেকেই। আর প্রতিবারের মতো এবারও ইউনিক কিছু চিন্তা করে আমি রেসিপিটি তৈরি করেছিলাম। কিন্তু যখন দেখলাম এক সপ্তাহ এক্সটেন্ড করা হলো তখন তো ভাবলাম বিজয়ী হওয়ার চান্স চলে গেল। কারণ প্রথম সপ্তাহেই ইউনিক রেসিপি গুলো করে ফেলা হয়েছে। আর পরের সপ্তাহ চলার কারণে পূর্বের রেসিপি গুলো দেখে আরো ইউনিক রেসিপি আসবে এই ভাবনা থেকেই বিজয়ী হওয়ার চিন্তা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরও যে দ্বিতীয় স্থান পেয়েছি এটাই তো বড় কথা। আর দাদার কথা কি বলব,উনি তো আমাদের সবাইকে অবাক করে দিল। প্রতিবারই কিছু না কিছু দিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেন।সত্যি দারুণ একটা প্রতিযোগিতা হয়েছিল।