You are viewing a single comment's thread from:

RE: Attention please📍কিছু কথা ও প্রশ্ন সকলের উদ্দেশ্যে।

in আমার বাংলা ব্লগ4 years ago

কেনো এসব?কেনো এতো অশান্তির সৃষ্টি?কেনো আপনাদের এতো সমস্যা?আমি আহ্বান করছি,কমিউনিটিতে আমাদের প্যানেল,আমাকে,দাদাকে,ব্ল্যাক্স ভাইকে,এডমিন,মডারেটরদের নিয়ে ,আমাদের প্রতিটি মানুষকে নিয়ে যার যা যা সমস্যা সব বলতে পারেন কমেন্টে আপনারা।একটু দেখতে চাই আমরা।একটু দেখতে চাই কি যে দোষ করলাম?

আমার বাংলা ব্লগে সেই প্রথম দিক থেকেই আমি কাজ শুরু করেছি। আমার হাজবেন্ড @nevlu123 যখন কমিউনিটি গুলো দেখতে ছিল তখন আমাকে বলেছিল আমার বাংলা ব্লগ কমিউনিটি ঘুরে আসতে, রুলস গুলো দেখতে । তখন আমি দেখলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর থেকে বলল যাতে আমি এখানে পোস্ট করি। আর আমার কাছেও ভালো লেগেছিল বাংলা ভাষায় ব্লগিং করতে অন্যান্য কমিউনিটি থেকে। তখন থেকে আমি চেষ্টা করেছি আমার বাংলা ব্লগে কাজ করার। আমি আসার পর আমাদের ফেনীর গ্রুপে যারা আছে তারা আরো কয়েক মাস পর জয়েন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এডমিন মডারেটরদের সাথে বাজে কথা তো দূরে থাক, তাদের সম্পর্কে কোন কিছুই বলেনি। আর ভবিষ্যতেও এমন হবে না আশা করি। যারা আমাদের জন্য এত কিছু করছে তাদের বিরুদ্ধে একটা কথা বলাও আমাদের জন্য বিরাট অন্যায় হবে।শ্রদ্ধেয় সকলের জন্য মন থেকে দোয়া করি যাতে কোনো বাধা তাদের আটকে রাখতে না পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39