জ্যোছনা রাতে আকাশে তারার মেলা, জলরঙে আঁকা পেইন্টিং। ১০% বেনিফিশিয়ারী প্রিয় @লাজুক-শিয়াল এর জন্য।
আসসালামুআলাইকুম আমার প্রিয় বন্ধুগণ।
সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
আজকের চিত্রাংকনের মূল বিষয় হচ্ছে জ্যোৎস্না রাতে আকাশে চাঁদের সাথে তারার মেলা।
পুরো আকাশ জুড়ে খুব সুন্দরভাবে পূর্ণ চাঁদ উঠেছে এবং তার পাশে হাজার হাজার তারা উঠেছে এই রকম একটি দৃশ্য আমি আপনাদের সামনে পেইন্টিং করে দেখালাম।
চলুন তাহলে আমার প্রয়োজনীয় উপকরনসমূহ নিম্নে ছবির মাধ্যমে দেখে নিন-
ড্রয়িং খাতা
জলরং
তুলি
পানি
প্রথম ধাপ
প্রথমত আমি রঙ নিয়ে নিলাম, একটি ট্রের মধ্যে আমি নীল,গাঢ় নীল আর আকাশী রং নিয়ে নিলাম।
রঙ গুলো নিয়ে আমি অবশ্যই পানি দিয়ে মিশ্রিত করে নিলাম খাতার মধ্যে রং করার জন্য।
দ্বিতীয় ধাপ
এরপরে আমি খাতার উপরের অংশ থেকে গাঢ় নিল রং করা শুরু করলাম। উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় নীল রং করতে থাকলাম।
তৃতীয় ধাপ
উপরের দিকে গাঢ় নীল রং করার পর আমি তার নিচে নীল রং করা শুরু করে দিলাম। এক্ষেত্রে আমি উপরে রঙের সাথে নিচের নিয়মটি মিশ্রিত করে দিলাম।
চতুর্থ ধাপ
তারপর একেবারে নিচের অংশের রঙ করার পালা এক্ষেত্রে আমি আকাশী রং নিয়ে নিলাম এবং নিচের দিকে রং করা শুরু করলাম।
আমি এখানে তিন ধরনের রঙ ব্যবহার করে নিলাম।আকাশের উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় থেকে হালকা রং বোঝাতে রং করলাম। প্রথমবার যেহেতু রঙটা করেছি সে ক্ষেত্রে এটি একটু হালকা রঙের হয়েছে। তাই আমি আবারও রঙ করে নিলাম, যাতে একটু উজ্জ্বল হয়।
পঞ্চম ধাপ
আকাশের রং করার সম্পূর্ণ হয়ে গেলে আমার কাজ হলো নিচের দিকের কিছু গাছ একে নেয়া। এজন্য প্রথমে আমি কালো রঙ নিয়ে নিলাম তুলির মধ্যে।
তারপরে কালো রং দিয়ে খাতার নিচের দিকের অংশ থেকে কিছুটা অংশ কালো রং করে দিলাম যাতে এখানে পাহাড় বোঝানো যায়।
ষষ্ঠ ধাপ
এরপর আমি পাহাড়ের উপরে কিছু গাছ একে নিলাম। আমি কয়েকটি গাছ একে নিলাম এক্ষেত্রে আমি কালো রঙ ব্যবহার করেছি।
সপ্তম ধাপ
এরপরে আকাশে একটি চাঁদ একে নিব, এজন্য সাদা রং ব্যবহার করেছি। তুলিতে সাদা রং দিয়ে আমি সম্পুর্ন চাঁদটি গোল করে একে নিয়েছে।
অষ্টম ধাপ
তারপর আকাশে কিছু তারা একে নিব, এজন্য আবারও তুলিতে সাদা রঙ নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চাঁদের পাশে ছোট বড় করে কিছু ফোটা দিয়ে তারা একে নিলাম।
নবম ধাপ
সর্বশেষ জ্যোছনা বোঝানোর জন্য আকাশী রং দিয়ে চাঁদের পাশে কিছুটা উজ্জ্বলতার জন্য আশেপাশে সাদা আভা পেইন্ট করে নিলাম।
প্রিয় বন্ধুগণ দেখলেন তো, আমার পেইন্টিং করা শেষ হয়ে গেল। আজকে অনেক দিন পর এমন একটি পেইন্টিং করলাম।
জ্যোছনা রাতে তারা ভরা আকাশের নিচে পাহাড়ে কিছু গাছ অন্ধকারাচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। এমন একটি পেইন্টিং করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল,আজকে এটি করতে পারলাম।
আমার করা পেইন্টিং এর সাথে একটি সেলফি
আশা করি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে আমার আজকের পেইন্টিং। সবার মতামতের অপেক্ষায় রইলাম, সবাইকেই অনেক ধন্যবাদ।
"ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ"
| ফটোগ্রাফার | @bristy1 |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
| লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
জলরং দিয়ে আপনি খুব সুন্দর একটিআর্ট করেছেন। জোসনা রাতে তারার মেলা দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।আমার কাছে আপনার পেইন্টিং খুবই দারুণ লেগেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি জল রং দিয়ে অনেক সুন্দর অঙ্কন করতে পারেন। দেখে খুব ভালো লাগলো। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি এত সুন্দরভাবে আঁকেন যে এটি আপনার পেইন্টিং, উষ্ণ শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে আমাকে বিস্মিত করে👏👏🙏
ধন্যবাদ ভাইয়া
আপনার জল রঙের পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা আমার অনেক ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে
আপু আপনার জল রং দিয়ে পেইন্টিং করা দেখলেই আমার অনেক বেশি হিংসা হয। হিংসা হয় কারণ হচ্ছে আমারও অনেক বেশি করতে ইচ্ছে করে। কিন্তু বাইরে গেলেই কখনোই মনে পরেনা জলরং কিনার কথা। তবে বাসায় এসে আপনার পোস্ট দেখলেই এত বেশি আফসোস হয় আমার। নিজের উপর খুব রাগ হয়! কারণ আপনার জল রং দিয়ে পেইন্টিং গুলো অনেক বেশি সুন্দর হয়।আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আজকের পেইন্টিংটা অসাধারণ হয়েছে।
দোয়া করি, পরবর্তীতে বাইরে গেলে যেন রঙ কিনার কথা মনে থাকে😁। অনেক ধন্যবাদ আপু
আপু অনবদ্য পেইন্টিং তৈরি করেছেন আপনি। যা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। জোসনা রাতে আকাশের তারা গুলো ঝিলিমিলি করতেছে। অসাধারণ সব মিলিয়ে। ধন্যবাদ এত সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেয়ার জন্য।
আপনি জল রঙের পেইন্টিং গুলো খুবই সুন্দর হয়। আপনার এই প্র
পেইন্টিং আমার অনেক ভালো লাগে। আপনি পেইন্টিংয়ে খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেন। যা থেকে আমরা সহজেই বুঝতে পারি। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার তোলা ছবি গুলও সব সময় বেশি জোস হয়।কি অসাধারণ দক্ষতা আর নিপুণতার সাথে একেছেন।আচ্ছা আপু আপনি কি আর্ট কলেজ এর স্টুডেন্ট ছিলেন।🥰
এত সুন্দর কাজ আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
না ভাইয়া, আমি কোনো আর্ট কলেজের স্টুডেন্ট না। আমি নিজেই চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
আপনার জলরং এর ড্রইং টি খুব সুন্দর হয়েছে। ছবিতে তারা গুলো যেন জ্বলে উঠছে। সত্তিকারের রাতের মত মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।